গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

নানা প্রতিকূলতায় অদম্য ক্ষুদে ক্রিকেটার সাদিয়া

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৯ এএম ২০২৬
নানা প্রতিকূলতায় অদম্য ক্ষুদে ক্রিকেটার সাদিয়া
ছবি

ছবি সংগৃহীত

পীর-আউলিয়ার ভূমি হিসেবে পরিচিত সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রাম। এখানকার রক্ষণশীল সমাজের নানা প্রতিকূলতা ও কটু কথাকে পাশ কাটিয়ে খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন। ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ আসরের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়ে এখন এলাকার রোল মডেল এ কিশোরী।

হিঙ্গারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার তিন সন্তানের মধ্যে সাদিয়া দ্বিতীয়। ছয় বছর আগে বাবা মারা যাওয়ার পর মা আবার বিয়ে করলে দাদা ইমাদ আলী ও দাদি সাহেরা বেগমের কাছে বড় হয় সাদিয়া।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময়ই ফুটবলের প্রতি ঝোঁক তৈরি হয় সাদিয়ার। পরে হিঙ্গারপাড়া বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পর নিয়মিত ক্রিকেট খেলা চালিয়ে যায়। রক্ষণশীল সমাজের কটু কথা ও বাধার মুখেও দাদি-দাদার উৎসাহে লক্ষ্য থেকে সরে দাঁড়ায়নি সাদিয়া। চলতি বছরের শুরুতে গাইবান্ধা শহরের ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। একাডেমির বড় ভাই-বোনদের পুরোনো জিনিসপত্র পরেই অনুশীলন করেছে অদম্য এ কিশোরী।

একাডেমির ক্রিকেট কোচ সৈকত ইসলাম জানান, ফাস্ট বোলার পজিশনে খেলা সাদিয়া অত্যন্ত প্রতিভাবান। নতুন কুঁড়ি আসরের প্রথম জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলায় চমৎকার বোলিং করে নির্বাচকদের নজর কেড়েছে। পরে তাকে বিকেএসপিতে ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে দেশব্যাপী ক্রিকেট শাখায় নির্বাচিত সেরাদের একজন হিসেবে স্থান পায়। ৫ নভেম্বর খুলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিয়াসহ নির্বাচিতদের হাতে বিকেএসপিতে ভর্তির অফার লেটার তুলে দেন।

হিঙ্গারপাড়া বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার বলেন, সাদিয়ার সাফল্যে বিদ্যালয়ের সুনাম বেড়েছে এবং এলাকার অভিভাবকদের মানসিকতায় পরিবর্তন আসছে।

ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, সাদিয়ার মতো প্রতিভাগুলো আলোর মুখ দেখলে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত সাদিয়াকে নিজ কার্যালয়ে ডেকে বিশেষ পুরস্কার ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সব বাধা পেরিয়ে এমন অর্জনে আনন্দিত সাদিয়া খাতুন ও তার পরিবার। প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাদিয়া জানায়, দেশের জন্য ভালো কিছু করে দেখাতে চায় সে।

কেএমএএ/আপ্র/১৮.১১.২৬

সংশ্লিষ্ট খবর

পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীর আয় দরকার
১৮ নভেম্বর ২০২৬

পারিবারিক ও সামাজিক উন্নয়নে নারীর আয় দরকার

বাংলাদেশে মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেকই নারী। তারা শিক্ষায় এগিয়ে যাচ্ছে এবং পোশাকশিল্পসহ অনেক খাতে ক...

ভিক্ষার পাত্র হাতে পথশিশুর কাছে নতুন জীবনের স্বপ্ন বই
১৮ নভেম্বর ২০২৬

ভিক্ষার পাত্র হাতে পথশিশুর কাছে নতুন জীবনের স্বপ্ন বই

একটি শিশুর হাতে বই থাকার কথা, থাকার কথা রঙিন পেনসিল, খাতা আর স্কুলের ব্যাগ। বিকাল হলে তার ছুটে যাওয়া...

মহাকাশযন্ত্র তৈরির গবেষণায় অবদান রাখছেন বাংলাদেশের মাহমুদা
১৮ নভেম্বর ২০২৬

মহাকাশযন্ত্র তৈরির গবেষণায় অবদান রাখছেন বাংলাদেশের মাহমুদা

অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না, কোনো গ্রহের বায়ুমণ্ডলে কী ধরনের গ্যাস রয়েছে কিংবা দূরবর্...

রক্তস্বল্পতায় ভুগছেন প্রায় ৭৮ শতাংশ নারী
১৮ নভেম্বর ২০২৬

রক্তস্বল্পতায় ভুগছেন প্রায় ৭৮ শতাংশ নারী

পুরুষের তুলনায় নারীদের মধ্যে রক্তস্বল্পতার ঝুঁকি প্রায় দ্বিগুণ। চট্টগ্রাম বিভাগের চারটি গ্রামীণ ইউনি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই