গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২২ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৪ এএম ২০২৬
পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

প্রথম ইনিংসে চারশ করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বেশ বড় বিপদে পড়েছে। একশ হওয়ার আগেই পাঁচ উইকেট নেই তাদের। চা বিরতির আগে বাংলাদেশ তিন উইকেট হারায়। শেষ সেশনের শুরুতে দ্রুত আরও দুটি উইকেট পড়ে। ৮৭ রানের মধ্যে ব্যাটিং লাইনের প্রথম পাঁচ ব্যাটার বিদায় নিয়েছেন। 

 

আলোর স্বল্পতায় চতুর্থ দিনের বাকি ৮০ মিনিটের খেলা নিয়ে শঙ্কা জেগেছে। দক্ষিণ আফ্রিকাকে ৫৫৭ রানে অলআউট করে বাংলাদেশ। ১৫৭ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে সাত বলের মধ্যে দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। মাত্র এক রানের ব্যবধানে জোড়া আঘাত। 

 

দলীয় ১১ রানে প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম থামেন। ইয়ানসেনের বলে রায়ান রিকেলটনের গ্লাভসে ধরা পড়েন তিনি। দক্ষিণ আফ্রিকান পেসারের আগের ওভারের শেষ বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। তানজিদ রিভিউ নিয়ে বেঁচে যান, তার ব্যাট নয় প্যাড ছুঁয়ে বল পড়েছিল রিকেলটনের হাতে। কিন্তু ইয়ানসেনের পরের ওভারের প্রথম বলে থামতে হলো তাকে মাত্র ৪ রান করে। 

 

নতুন ব্যাটার হিসেবে নেমে মুমিনুল হক খেলতে পেরেছেন মাত্র ৩ বল। প্রথম ইনিংসে ডাক মারা এই ব্যাটার ১ রান করে রাবাদার বলে বোল্ড হন। ১১ ও ১২ রানে বাংলাদেশ হারায় দুটি উইকেট। আগের ইনিংসে ম্যাচের প্রথম বলে ডাক মারা মাহফিজুল ইসলাম রবিন দুইবার জীবন পান। 

একবার প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাত ফসকে, আরেকবার রিভিউ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি রানের খাতা খোলেন রাবাদাকে চার মেরে।


রবিনকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ৩১ রানের জুটি গড়ে থামেন। সিমন হারমারের বল খোঁচা দিয়ে এইডেন মারক্রামের সহজ ক্যাচ হলে ১১ রানে থামে অধিনায়কের ইনিংস। প্রথম ইনিংসে দারুণ পারফর্ম করা তাওহীদ হৃদয় রবিনকে নিয়ে দলীয় স্কোর ৫৮ রানে রেখে চা বিরতিতে যান। 

ফিরে চতুর্থ ওভারে এই জুটি ভেঙে যায়। প্রথম ইনিংসে ডাক মারা রবিন ৩২ রানে হারমারের বলে বোল্ড হন। হৃদয়কে ২৩ রানে রিকেলটনের ক্যাচ বানান রাবাদা। গতকাল তৃতীয় দিন শেষে ৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। 

 

দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। এই ব্যাটারের লক্ষ্য পূরণ তো হয়েছেই, তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। 

 

৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকা থেমেছে। হাসান সর্বোচ্চ চার উইকেট নেন। মিরাজ ও তাসকিন পান দুটি করে উইকেট। হৃদয় ও লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল।

ডিসি/আপ্র/১৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
১৮ নভেম্বর ২০২৬

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

আইপিএলের নতুন আসরের নিলামের আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আ...

কোস্টা রিকার জালে আর্জেন্টিনার ৭ গোল
১৮ নভেম্বর ২০২৬

কোস্টা রিকার জালে আর্জেন্টিনার ৭ গোল

তারুন্য নির্ভর আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না কোস্টা রিকা। তাদের উড়িয়ে দিয়ে জয়ে ফিরল লিওনেল স্ক...

থাইল্যান্ডকে হারিয়েও বিদায় নিল বাংলাদেশ
১৮ নভেম্বর ২০২৬

থাইল্যান্ডকে হারিয়েও বিদায় নিল বাংলাদেশ

শেষ বলে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ৮ রান। জান্নাতুল ফেরদৌসের বলে কানায় লেগে বাউন্ডারি পেয়ে গেলেন...

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
১৭ নভেম্বর ২০২৬

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শুরুতে বড় হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের কিশোররা। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই