গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

শুরুতে বড় হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের কিশোররা। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। 

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইনজামুল মুস্তাকিম। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। তবে ম্যাকাওয়ের রক্ষণাত্মক কৌশল আর ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি দল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। 

হেদায়েত উল্লাহর মাপা ক্রসে পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারতেন মহসিন আহমেদ, কিন্তু অল্পের জন্য বলের নাগাল পাননি তিনি। এরপর বায়েজিদ বোস্তামি ও হেদায়েত উল্লাহ আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

 


বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। কাঙ্ক্ষিত সেই মুহূর্তের দেখা মেলে ম্যাচের ৫৫তম মিনিটে। ডান প্রান্ত দিয়ে দারুণ এক একক নৈপুণ্যে ম্যাকাওয়ের ডিফেন্ডার ওং তাক চনকে ছিটকে ফেলে বক্সের ভেতর নিখুঁত ক্রস বাড়ান হেদায়েত উল্লাহ। 

সেই ক্রস থেকে মহসিন আহমেদের নেওয়া শট ম্যাকাও গোলরক্ষক চেওক হেই চান রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। 

 

ফিরতি বলে সঠিক জায়গায় থাকা ইনজামুল মুস্তাকিম আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে উল্লাসে ভাসান। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ম্যাকাও। ৭৮তম মিনিটে চে চেওক লংয়ের বাড়ানো বলে দারুণ এক সুযোগ পেয়ে যান ফরোয়ার্ড উ চি হিম। 

 

তবে তার জোরালো শট অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে বাংলাদেশের লিড অক্ষুণ্ন রাখেন গোলরক্ষক চন্দ্র সাহা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। বাছাইপর্বে তিন ম্যাচ শেষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। 

 

সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলের বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচেই ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ছন্দে ফেরে কিশোররা। ম্যাকাওয়ের বিপক্ষে এই জয়ে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল লাল-সবুজের দল।

ডিসি/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে
১৭ নভেম্বর ২০২৬

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে

টেস্টে দুর্দান্ত ছন্দে আছে জিম্বাবুয়ে। সবশেষ চার টেস্টের তিনটিই তারা জিতেছে, একটি ড্র। এর মধ্যে আফগা...

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
১৭ নভেম্বর ২০২৬

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করেছিল ব্রাজিল। সেই থেকে 'সেভেন আপ' নাম...

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা
১৭ নভেম্বর ২০২৬

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা

ম্যাচ জমিয়ে তোলার সকল রসদ ছিল শেষ দিন। কিন্তু কিছুই কাজে লাগাতে পারল না রংপুর। চ্যালেঞ্জিং পুঁজি নিয়...

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি
১৭ নভেম্বর ২০২৬

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই