রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের পর এ নিয়ে তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হলো। নতুন কলেজটি যুক্ত হওয়ায় দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৪০টি। পাশাপাশি দেশে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৭৩টি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা মঙ্গলবার (১৭ নভেম্বর) এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি জ্ঞাপন করে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিএনপি সরকার গঠনের পর ঠাকুরগাঁও ও নরসিংদী জেলায় আরো দুটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়।
সানা/আপ্র/১৭/১১/২০২৬