গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

প্রথম শ্রেণির ক্রিকেটের পুনর্জন্ম হয়েছে: মিঠুন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৩ এএম ২০২৬
প্রথম শ্রেণির ক্রিকেটের পুনর্জন্ম হয়েছে: মিঠুন
ছবি

ছবি সংগৃহীত

মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও শিরোপা পুনরুদ্ধার করতে পেরে উচ্ছ্বসিত অধিনায়ক মিঠুন। তার মতে, এবারের শিরোপা জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব পুরো দলের। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় প্রচেষ্টাই খুলনাকে সাফল্য এনে দিয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) শেষ হওয়া এনসিএলের এবারের আসরে সাত ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে খুলনা। বাকি তিনটি ম্যাচ ড্র করেছে তারা। অর্থাৎ পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা নিশ্চিত করেছে দলটি। 

 

শিরোপা জয়ের অনুভূতি জানাতে গিয়ে মিঠুন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুব স্পেশাল। খুলনা অনেক বছর ধরেই সবচেয়ে বেশি ট্রফি জিতেছে। কিন্তু মাঝখানে আমাদের অনেক বড় একটা গ্যাপ পড়ে গিয়েছিল। আমার মনে হয়, সর্বশেষ ২০১৮-১৯ মৌসুমে আমরা ট্রফি জিতেছিলাম। দীর্ঘ সময় পর আবার ট্রফিটা পুনরুদ্ধার করতে পেরেছি। এটা অবশ্যই অনেক বিশেষ কিছু।’


এবারের এনসিএলকে কেবল শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না মিঠুন। তার মতে, প্রথম শ্রেণির ক্রিকেটের মান ও গুরুত্ব বাড়াতে এবারের আসরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ম্যাচ ফি ও বেতন বাড়ানো থেকে শুরু করে মাঠের প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে এবারের আয়োজনকে নতুনভাবে দেখছেন তিনি। 

 

মিঠুন বলেন, ‘চ্যালেঞ্জের চেয়ে আমার কাছে বেশি মনে হয়েছে অনেক নতুনত্ব ছিল। আমি অনেক বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। আমার মনে হয়, প্রথম শ্রেণির ক্রিকেটের পুনর্জন্ম হয়েছে। আগে অনেকেই এই ক্রিকেটকে হেলাফেলা করত বা অতটা গুরুত্ব দিত না। 

 

কিন্তু এবার দেখুন, সবার আলাদা রঙের ব্যাগি ক্যাপ, ব্লেজার, খেলার মান সবকিছুতেই পরিবর্তন এসেছে।’ তিনি আরও বলেন, ‘খেলাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বোর্ড অনেক উদ্যোগ নিয়েছে। ট্রফিটাও বিশেষ। 

 

খেলোয়াড়দের ম্যাচ ফি অনেক বেড়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতনও বৃদ্ধি পেয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটকে গুরুত্ব দিতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল, সেগুলো অনেক বছর ধরেই বাকি ছিল। অনেক আগেই হওয়া উচিত ছিল, তবে এবার হয়েছে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি ছিল। 

 

সব মিলিয়ে এবারের এনসিএল আমার কাছে দারুণ মনে হয়েছে।’

ডিসি/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
১৭ নভেম্বর ২০২৬

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শুরুতে বড় হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের কিশোররা। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠ...

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে
১৭ নভেম্বর ২০২৬

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে

টেস্টে দুর্দান্ত ছন্দে আছে জিম্বাবুয়ে। সবশেষ চার টেস্টের তিনটিই তারা জিতেছে, একটি ড্র। এর মধ্যে আফগা...

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
১৭ নভেম্বর ২০২৬

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করেছিল ব্রাজিল। সেই থেকে 'সেভেন আপ' নাম...

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা
১৭ নভেম্বর ২০২৬

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা

ম্যাচ জমিয়ে তোলার সকল রসদ ছিল শেষ দিন। কিন্তু কিছুই কাজে লাগাতে পারল না রংপুর। চ্যালেঞ্জিং পুঁজি নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই