গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড ৮ম বারের মতো চ্যাম্পিয়ন খুলনা
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচ জমিয়ে তোলার সকল রসদ ছিল শেষ দিন। কিন্তু কিছুই কাজে লাগাতে পারল না রংপুর। চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও নূন্যতম লড়াই করতে পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। দাপুটে জয়ে তাদের শিরোপা ছিনিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন খুলনা। জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে রংপুরকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে খুলনা। 

 

রেকর্ড ৮ম শিরোপা জিতল তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ২০১ রানের লক্ষ্য ৪০.৪ ওভারেই ছুঁয়ে ফেলেছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল। ২০১৯-২০ মৌসুমের পর এটি খুলনার প্রথম শিরোপা। মাঝের পাঁচ আসরে কাছাকাছি গেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। সব মিলিয়ে এটি তাদের অষ্টম ট্রফি। যার ফলে ঢাকাকে পেছনে ফেলে এখন এককভাবে জাতীয় লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী দল খুলনা। 

 

শেষ রাউন্ডে স্রেফ ড্র করলেও কাজ হয়ে যেত খুলনার। তবে হেরে গেলে অবশ্যম্ভাবী ছিল বিপদ। কারণ আগের দিন বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে জোড়া বোনাস পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল ২০২৪ সালের চ্যাম্পিয়ন সিলেট।


তবে সব শঙ্কা এক ঝটকায় উড়িয়ে দিয়েছে খুলনা। এনামুল হক, আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকির ব্যাটে সহজ জয়ই পেয়েছে তারা। এনামুল ও আজিজুলের উদ্বোধনী জুটিতে আসে ১২৩ রান। সব মিলিয়ে সাত ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন খুলনা। 

 

সমান ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ সিলেট। টুর্নামেন্টের শেষ দিন সকালে কোনো রান যোগ করার আগেই নিজেদের শেষ উইকেট হারায় রংপুর। ২৩ রানে ফেরেন মিম মোসাদ্দেক। 

 

সব মিলিয়ে ১৪ ইনিংসে ৫৭.৪৩ গড়ে ৮০৪ রান করে তিনিই এবারের লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। আগের দিন পাওয়া ৪ উইকেটের সঙ্গে আরেকটি যোগ করে এবারের লিগে নিজের প্রথম ৫ উইকেটের স্বাদ পান সফর আলি। 

দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। সব মিলিয়ে ১২ ইনিংসে তার শিকার ২৪ উইকেট। লিগে পেসারদের মধ্যে তিনিই সবার ওপরে।


পরে চ্যালেঞ্জিং লক্ষ্যে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দেন এনামুল। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬৮ বলে তিনি খেলেন ৮১ রানের ইনিংস। 

 

১১ চারের সঙ্গে মারেন ৩টি ছক্কা। লাঞ্চ বিরতির কিছুক্ষণ আগে আবু হাশিমের বলে বোল্ড হওয়ায় মিলিয়ে যায় তার সেঞ্চুরির আশা। বিরতি থেকে ফিরে আর উইকেট পড়তে দেননি আজিজুল ও কালাম। অবিচ্ছিন্ন জুটিতে ৮০ রান যোগ করে দলের শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। 

 

আজিজুল ৯ চার ও ২ ছক্কায় ৭৮ এবং কালাম ৭ চারে করেন ৩৫ রান। প্রায় ছয় বছর পর শিরোপা জেতার পথে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন মোহাম্মদ মিঠুন। দুই সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৬৯.৩৮ গড়ে দলের সর্বোচ্চ ৫৫৫ রান করেন খুলনার অধিনায়ক। 

এছাড়া আজিজুলের সংগ্রহ ৫৫.১১ গড়ে ৪৯৬ রান। বল হাতে খুলনার সর্বোচ্চ উইকেটশিকারি শেখ পারভেজ রহমান। ১২ ইনিংসে ২৬ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। এছাড়া সফরের শিকার ২৪ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে)


রংপুর ১ম ইনিংস: ৩৩৮
খুলনা ১ম ইনিংস: ৩২২
রংপুর ২য় ইনিংস: (আগের দিন ১৮৪/৯) ৪৯.২ ওভারে ১৮৪ (মিম ২৩, সোহেল ০*; জিয়াউর ৬-০-২২-১, মেহেদি ১৩-০-৫৭-৪, পারভেজ ১৪-২-৩২-০, সফর ৮.২-০-৪০-৫, নাহিদুল ১-০-৭-০, সৌম্য ৭-০-২৪-০)


খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ২০১) ৪০.৪ ওভারে ২০৩/১ (এনামুল ৮১, আজিজুল ৭৮*, কালাম ৩৫*; মেহেদি ৫-০-৩২-০, সোহেল ৩-০-১৫-০, মামুন ৪-০-২৯-০, তাফসির ৫-০-৩১-০, হাশিম ১২-৩-৩৬-১, নাসির ২-০-১৪-০, নজরুল ৬.৪-০-৩৪-০, ইকবাল ৩-০-১১-০)


ফল: খুলনা ৯ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: সফর আলি


ডিসি/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
১৭ নভেম্বর ২০২৬

মুস্তাকিমের গোলে এশিয়ান কাপের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

শুরুতে বড় হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের কিশোররা। ২০২৭ সালে উজবেকিস্তানে অনুষ্ঠ...

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে
১৭ নভেম্বর ২০২৬

২২ বছর পর টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে মনে করালো জিম্বাবুয়ে

টেস্টে দুর্দান্ত ছন্দে আছে জিম্বাবুয়ে। সবশেষ চার টেস্টের তিনটিই তারা জিতেছে, একটি ড্র। এর মধ্যে আফগা...

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
১৭ নভেম্বর ২০২৬

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

ঘরের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করেছিল ব্রাজিল। সেই থেকে 'সেভেন আপ' নাম...

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি
১৭ নভেম্বর ২০২৬

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই