গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি
ছবি

জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান -ছবি সংগৃহীত

জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। নাজিবুর রহমানের অভিযোগ, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। এ সময় রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়।

সংসদে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবীর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। রঞ্জু বারবার নিজের পরিচয় এবং জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হওয়ার কথা জানালেও তাঁকে ছাড় দেওয়া হয়নি। বরং জোর করে গাড়ি থেকে নামিয়ে একটি কক্ষে আটকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্য দাবি করে তিনি বলেন, সংসদে দুই মন্ত্রী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে তিনি তাঁদের বিবৃতি প্রত্যাশা করেছিলেন। তাঁর অভিযোগ, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়নি। এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মন্ত্রীদের ভূমিকা ও বক্তব্য প্রত্যাশা করেন তিনি।

এর আগে সাম্প্রতিক সময়ে যুবদল নেতা নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তরসহ বিভিন্ন অভিযোগ ওঠে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুর থেকে আওয়ামী লীগ কর্মী আখ্যা দিয়ে দুই ব্যক্তিকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।

এর আগের দিন শুক্রবার ঢাকার শান্তিনগর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন আহমেদ রুদ্রকে মারধরের পর পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা। রুদ্রকে আটক থেকে থানায় নেওয়া পর্যন্ত পুরো ঘটনার ভিডিও বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। পল্টন থানায় নেওয়ার পর প্রকাশিত একটি ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, ‘ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন। আমরা তারে ওসি সাহেবের হাতে দিয়ে গেলাম। বাকিটা উনারা বুঝবেন।’

গত ৪ আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের সময়ও নয়নকে সেখানে দেখা যায়। এ ছাড়া গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও তাঁর ও অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

এদিকে, আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। সংগঠনটির নেতারা অভিযুক্ত যুবদল নেতা নয়নকে আইনের আওতায় এনে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দেশের সব আইনজীবী সমিতিতে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ঢাকায় আরো একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে
১৭ নভেম্বর ২০২৬

ঢাকায় আরো একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের প...

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল
১৭ নভেম্বর ২০২৬

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতে সম্ভাব্য চ্যালে...

কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন
১৭ নভেম্বর ২০২৬

কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নে...

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন...

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই