গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৬ এএম ২০২৬
এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় ৩৫ লাখ ডলারের তহবিল
ছবি

ছবি সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ৩৫ লাখ ডলারের তহবিল ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। তিন বছর মেয়াদি একটি প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে প্রায় ২৫ লাখ ডলার ছয়টি অগ্রাধিকার খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)-ফেজ থ্রি’ প্রকল্পের আওতায় এ তহবিল ব্যবহার করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরো আধুনিক, সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে বেশ কিছু উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রকল্পটির আওতায় প্রণীত খসড়া কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট (সিপিডি) চূড়ান্তকরণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে দ্রুত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে দেশের বাণিজ্য ও রপ্তানি খাতকে আরো সক্ষম ও প্রতিযোগিতামূলক করে তুলতে প্রস্তাবিত উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে দ্রুততম সময়ে খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত ও প্রকল্প প্রণয়ন করতে হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব হাফিজুর রহমান খসড়া কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা দেন। এতে বাংলাদেশের বাণিজ্য ও রপ্তানি খাতের আধুনিকায়ন, নতুন বাজার অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাবিত উদ্যোগের অন্যতম হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাজার নজরদারি ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের চাহিদা, পণ্যের মূল্য, বাণিজ্য পরিস্থিতি ও সম্ভাব্য পরিবর্তন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ এবং পূর্বাভাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে রপ্তানিকারকেরা আন্তর্জাতিক বাজারের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে দ্রুত ধারণা পাবেন এবং সে অনুযায়ী ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারবেন।

এ ছাড়া প্রক্রিয়াজাত খাদ্যশিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানো, ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং জাতীয় বাণিজ্য সহজীকরণ কমিটির কার্যক্রম আরো শক্তিশালী করার প্রস্তাব করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়ানো, নতুন বাজার সৃষ্টি এবং রপ্তানি প্রক্রিয়ার জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

খসড়া কর্মসূচিতে পরিবেশ, সামাজিক ও সুশাসনসংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ড বা ইএসজি পরিপালনের জন্য একটি কাঠামো তৈরির প্রস্তাবও রয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবেশগত ও সামাজিক মানদণ্ডের গুরুত্ব বাড়তে থাকায় বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে এসব শর্ত পূরণে প্রস্তুত করার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো ও কার্বন বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে কার্বন বাজারবিষয়ক নীতি প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করতে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বেসরকারি খাতের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রস্তাব রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, শুল্কনীতি, বাজার প্রবেশাধিকার এবং বাণিজ্যসংক্রান্ত আলোচনায় দেশের স্বার্থ যথাযথভাবে তুলে ধরার সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান কিছু বিশেষ সুবিধা হারানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা, সহজ শর্তে বাণিজ্যিক সুবিধা এবং আন্তর্জাতিক সহায়তার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। ফলে রপ্তানি বাজার ধরে রাখা, পণ্যের বহুমুখীকরণ, উৎপাদন ব্যয় ও মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সক্ষমতা বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

প্রস্তাবিত ৩৫ লাখ ডলারের তহবিলের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে খসড়া কর্মসূচি চূড়ান্তকরণ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির ওপরই এ উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি
১৭ নভেম্বর ২০২৬

আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি

জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের অভিযোগে...

ঢাকায় আরো একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে
১৭ নভেম্বর ২০২৬

ঢাকায় আরো একটি সরকারি মেডিকেল কলেজ হচ্ছে

রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের প...

কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন
১৭ নভেম্বর ২০২৬

কিশোর হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নে...

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন...

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই