গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

ভুক্তভোগীর অভিযোগে দ্রুত পদক্ষেপ নিতে সিএমপি কমিশনারের নির্দেশ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭ এএম ২০২৬
ভুক্তভোগীর অভিযোগে দ্রুত পদক্ষেপ নিতে সিএমপি কমিশনারের নির্দেশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের পুলিশি সেবা নিশ্চিত করতে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। বিশেষ করে ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

সভায় নগরীতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে থানা ও গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরো জোরদার করার নির্দেশ দেওয়া হয়। হত্যা মামলাসহ অন্যান্য মামলা দ্রুত নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জনগণকে কার্যকর পুলিশি সেবা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন কমিশনার।

তিনি বলেন, নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় অপরাধ প্রতিরোধে আরো তৎপর হতে হবে। মামলা নিষ্পত্তির হার বাড়ানোর পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিলের গতি বাড়াতে হবে। জনগণের অভিযোগ ও মামলা-সংক্রান্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নেও সভায় বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন কমিশনার।

সভায় অক্টোবর মাসে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে সর্বোচ্চ পারফরম্যান্স করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দর
১৭ নভেম্বর ২০২৬

পাঁচ ঘণ্টার কর্মবিরতির পর সচল চট্টগ্রাম বন্দর

একেএম ফজলুল হক: বেতন-ভাতা বৃদ্ধি, গ্র্যাচুইটি, বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে শ্রমিকদের কর্মবির...

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৭০ কারখানায় ছুটি
১৭ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর ৭০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও...

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম
১৭ নভেম্বর ২০২৬

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তিতে ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিককে আগামী ১৯ নভেম্বরের মধ্...

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
১৭ নভেম্বর ২০২৬

সাভারে মহাসড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই