গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৯ এএম ২০২৬
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে ও ফেসবুকে  ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্য বাবরের ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালানোর পর ক্লিনিকের ওয়েটিং রুমে ভাঙা আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা উল্লাস করে বিভিন্ন স্লোগান দেন। তাদের বলতে শোনা যায়, ‘সন্ত্রাসী বাবরের বাড়িতে আগুন দিয়েছি’।

পরে ১৫ মিনিট অবস্থানের পর তারা চলে গেলে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে, অগ্নিসংযোগ ও বিভিন্ন সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি।

এবিষয়ে জানতে পুলিশের বিভিন্ন কর্মকর্তার মুঠোফোন কল দিলে কেউই রিসিভ করেনি।

এসি/আপ্র/১৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত
১৮ নভেম্বর ২০২৬

সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে পিকআপ চালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে ইউসু...

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে অবরোধ
১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রামদা, চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়াম...

টুঙ্গিপাড়ায় থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন, পাঁচ গাড়ি পুড়ল
১৮ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় থানা ও এমপি জিলানীর বাড়িতে আগুন, পাঁচ গাড়ি পুড়ল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে...

তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো বাহারের বাড়ি-কার্যালয়ে
১৮ নভেম্বর ২০২৬

তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো বাহারের বাড়ি-কার্যালয়ে

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই