গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

এভারেস্ট বেজ ক্যাম্প জয় করলেন দৃষ্টিহীন সৌদি নাগরিক

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
এভারেস্ট বেজ ক্যাম্প জয় করলেন দৃষ্টিহীন সৌদি নাগরিক
ছবি

নেপালের এভারেস্ট বেজ ক্যাম্পে সৌদি আরবের পতাকা হাতে দাঁড়িয়ে রাশাদ নাকিব -ছবি ইন্সটাগ্রাম

চোখের আলো নেই, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জোরে হিমালয়ের দুর্গম পথ জয় করে ইতিহাস গড়েছেন সৌদি আরবের নাগরিক রাশাদ নাকিব। প্রথম দৃষ্টিহীন সৌদি নাগরিক হিসেবে তিনি নেপালের মাউন্ট এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছেছেন। আরেক সৌদি অভিযাত্রী বদর আল-শাইবানির সঙ্গে টানা ৯ দিনের দুর্গম যাত্রা শেষে তিনি এ সাফল্য অর্জন করেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছাতে নাকিবকে পাহাড়ি জনপদ, তীব্র শীত, পাথুরে পথ ও বরফে ঢাকা দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে। পুরো যাত্রায় তিনি পথ চলার জন্য নির্ভর করেছেন ট্রেকিং পোল, স্পর্শানুভূতি এবং সহযাত্রীদের মৌখিক নির্দেশনার ওপর।

অভিযানের নেতৃত্ব দেন বদর আল-শাইবানি। পেশাদার গাইডদের সহায়তায় তিনি নাকিবকে প্রতিটি ধাপে পথ চিনতে সাহায্য করেন। এর আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার অভিজ্ঞতাও রয়েছে আল-শাইবানির।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আল-শাইবানি জানান, পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে উঁচু ঢাল থাকলে তিনি নাকিবকে আগেই জানিয়ে দিতেন। তিনি লেখেন, “পথের ধরন বদলে গেলে বা সামনে কোনো উঁচু ঢাল থাকলে আমি তাকে বলে দিতাম। তিনি আমার কণ্ঠ এবং পাথরের ওপর বুটের শব্দ মনোযোগ দিয়ে শুনতেন। তিনি তার হাতের লাঠি (পোল) এবং পায়ের নিচের মাটি স্পর্শ করে পথের অবস্থা অনুভব করতেন।”

নাকিবের সঙ্গে এই অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা নিজের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে বলে জানান আল-শাইবানি। তাঁর ভাষায়, “আমি আগেও এভারেস্টের চূড়ায় দাঁড়িয়েছি। কিন্তু নাকিবের সঙ্গে সেখানে দাঁড়ানোর অনুভূতি ছিল সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তটি আমার হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে।”

নাকিবের নিয়মানুবর্তিতা ও অদম্য দৃঢ়সংকল্পকে অভিযানের সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন আল-শাইবানি। প্রতিবন্ধী ব্যক্তিদের কঠিন ও রোমাঞ্চকর অভিযানে অংশ নিতে উৎসাহিত করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, অভিযানটিকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন রাশাদ নাকিব। তিনি জানান, দুর্গম পথ ও উচ্চতার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গাইডদের ওপর আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে পেরেছেন। তাঁর আশা, এই সাফল্য অন্য তরুণদেরও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

অভিযান ও এর মানবিক দিকগুলো তুলে ধরতে একটি প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ চলছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: সিয়াসাত ডেইলি/সৌদি গেজেট
সানা/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এনকাউন্টার চলবে, আপত্তি থাকলে বাংলাদেশে যান: দিলীপ ঘোষ
১৯ নভেম্বর ২০২৬

এনকাউন্টার চলবে, আপত্তি থাকলে বাংলাদেশে যান: দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘ...

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন
১৮ নভেম্বর ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে বাণিজ্য সংরক্ষণবাদ...

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল
১৭ নভেম্বর ২০২৬

ন্যাটোর ঐক্য ভাঙতে রাশিয়ার নতুন কৌশল

ইউক্রেনের উত্তরাঞ্চলের হলুখিভ শহরের একটি বাড়িতে রুশ ড্রোনের আঘাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল ৯ বছ...

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের
১৭ নভেম্বর ২০২৬

কোয়াড বৈঠক দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনে পৌঁছাচ্ছেন। দক্ষিণ-পূর্ব এশীয় দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে