গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর, আসবাবে আগুন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৫১ এএম ২০২৬
গোপালগঞ্জে এমপি বাবরের হাসপাতালে হামলা-ভাঙচুর, আসবাবে আগুন
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাসপাতাল ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং আসবাবপত্রে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা ভবনটির চতুর্থ তলা পর্যন্ত আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলে। পঞ্চম তলার নির্মাণকাজ চলমান। ভবনের নিচতলায় ক্লিনিকের বাঁ পাশে একটি বড় কক্ষে সংসদ সদস্যের কার্যালয়।

তাঁদের ভাষ্য, বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী ভবনের সামনে এসে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে হামলাকারীরা নিচতলায় হাসপাতাল ও সংসদ সদস্যের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালান।

নিচতলায় ডায়াগনস্টিক সেন্টার, অভ্যর্থনাকক্ষ ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। এসব স্থানে ভাঙচুরের পর তিনটি চেয়ারসহ কিছু আসবাবপত্র ক্লিনিকের সামনে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ক্লিনিকের কর্মীদের অভিযোগ, হামলাকারীরা কিছু ওষুধ ও চিকিৎসাসামগ্রী লুট করেছেন। তবে ভবনের দোতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত রোগীদের থাকার কেবিনে হামলাকারীরা যাননি।

ভবনের তত্ত্বাবধায়ক খাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় ক্লিনিকে তিনজন রোগী ভর্তি ছিলেন। তাঁদের দেখাশোনার জন্য কয়েকজন নার্সও ছিলেন। ভাঙচুরের পর রোগী ও নার্সরা চলে যান। তবে কাউকে মারধর করা হয়নি।
সানা/আপ্র/১৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া
১৯ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের আদলে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি যাচাইয়ে লাইভ...

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?
১৯ নভেম্বর ২০২৬

পীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে তথ্যের ঘাটতি, ৩০৮ মৌজার মূল্যতালিকা কোথায়?

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অনলাইন তথ্যব্যবস্থা নিয়ে প্র...

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
১৯ নভেম্বর ২০২৬

নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

এস এ খান শিল্টু: দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী, নাশকতামূলক কর্...

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই
১৯ নভেম্বর ২০২৬

ওয়াসার লাইন কেটে চট্টগ্রামের ৭০ শতাংশ এলাকায় তিন দিন পানি নেই

চট্টগ্রাম মহানগরীর প্রায় ৭০ শতাংশ এলাকায় তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওয়াসার পানির সরবরাহ লাই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে