গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
ছবি

ছবি সংগৃহীত

 টানা ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পায় স্পেন। গত ১৬ নভেম্বর ৩-২ ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই পরাজয়ের পরও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অটুট রয়েছে তাদের। র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি ইংল্যান্ডের। প্রথমবার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে মরক্কো। 

 

দীর্ঘদিন পর ইংল্যান্ডের কাছে হেরে পরাজয়ের স্বাদ পায় স্পেন। এরপরও তারাই রয়েছে শীর্ষস্থানে। দুইয়ে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। তিনে ফ্রান্স ও চারে ইংল্যান্ড। পাঁচে আফ্রিকার দেশ মরক্কো।

 


নাইজারের বিপক্ষে টানা দুই জয়ে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের টিকিট নিশ্চিত করে মরক্কো। এর সুবাদে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। ১৯৯৩ সালে র‌্যাঙ্কিং চালুর পর এটাই তাদের সর্বোচ্চ অবস্থান। 

 

মরক্কোর উত্থানে এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল ও ব্রাজিল। দল দুটি রয়েছে যথাক্রমে ছয় ও সাত নম্বরে। আট ও নয় নম্বরে আছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছে কলম্বিয়া। 

 

তিন ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছে মেক্সিকো। যুক্তরাষ্ট্র রয়েছে ১৬ নম্বরেই। হাইতির বিপক্ষে টানা দুই জয়ের পরও র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। এদিকে এশিয়ার শীর্ষ দল জাপান রয়েছে ১৭ নম্বরে। 

 

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপনে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।


ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড
১৯ নভেম্বর ২০২৬

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের শুরুটা ছিল অসাধারণ। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রে...

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার
১৯ নভেম্বর ২০২৬

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

ব্যাটারদের আধিপত্য, বোলারদের জন্য নিয়মের পরিবর্তন আর তারকা ক্রিকেটারের অভাবে আধুনিক ক্রিকেটের আকর্ষণ...

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ...

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
১৮ নভেম্বর ২০২৬

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

আইপিএলের নতুন আসরের নিলামের আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে