গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৫ এএম ২০২৬
‘অসম দাম্পত্যের’ ধারণাকে অপমানজনক বললেন আলিয়া
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের অন্যতম তারকা জুটি রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এমনকি তাদের সম্পর্ককে ‘অসম দাম্পত্য’ হিসেবে তুলে ধরে আলিয়াকে পরিস্থিতির শিকার বলেও মন্তব্য করেছেন অনেকে। 

 

তবে অপরিচিত মানুষের এমন ধারণাকে অপমানজনক বলে মনে করেন অভিনেত্রী। ২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। 

 

একই বছরের শেষ দিকে তাদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলমান জল্পনা প্রসঙ্গে কথা বলেন আলিয়া।


অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে এমন আলোচনা কেন হয়, সে বিষয়েও নিজের ধারণা তুলে ধরেছেন আলিয়া। 

 

রণবীরের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। 

 

আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম। ’ এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তার গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। স্বামী মনে করেন, মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা জরুরি। 

 

এ কারণে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন তিনি। আলিয়ার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, স্বামীকে খুশি রাখতে অভিনেত্রীকে কি সব সময় নিজের আচরণ বদলাতে হয়?

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন
১৯ নভেম্বর ২০২৬

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি থাকার গুঞ্জন

শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তা...

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন
১৯ নভেম্বর ২০২৬

‘বশির আহমেদ সম্মাননা’ পেলেন শবনম ও রুনা লায়লাসহ ১৫ জন

প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী ঘিরে আয়োজিত অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী শবনম ও...

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি
১৯ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সে সেরা ৩০-এ বাংলাদেশের মাহি

সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বা...

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা
১৯ নভেম্বর ২০২৬

আদালতে হাজিরা দিলেন সোহানা সাবা

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে