গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
টানা দুই ম্যাচ জিতে সিরিজ জিতলো ইংল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের শুরুটা ছিল অসাধারণ। অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের রেকর্ড ৬ উইকেটে ইংলিশ ব্যাটাররা নাস্তানাবুদ হয় ১৩১ রানে। ৭ উীকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় অজিরা। দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানে জিতে সিরিজে ফেরা ইংল্যান্ড। 

 

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের দল। গত বুধবার বেন ডাকেটের সেঞ্চুরিতে ৩২৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ২৩১ রানের বেশি স্বাগতিক অস্ট্রেলিয়া করতে পারেনি। ফলে সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। 

 

বিশ্ব চ্যাম্পিয়নদের ওয়ানডে ইতিহাসে ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৯০ রানের বেশি ব্যবধানে হারের ঘটনা এই প্রথম। হোবার্টের বেল্লেরিভে ওভালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় বেন ডাকেট ও টম ব্যান্টনের ৭৪ রানের উদ্বোধনী জুটিতে। 

 

৪৪ রান করে ব্যান্টন আউট হলে ভাঙে জুটি। ১২ রানের বেশি আসেনি জো রুটের ব্যাট থেকে। ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ১৭ রান করেন। এরপর জর্ডান কক্সও বিদায় নেন মাত্র ১২ রান করে। ১৭২ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড পঞ্চম উইকেট হারায় ১৯৫ রানে জোফরা আর্চারের বিদায়ে।

 


তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি আদায়ের পর বেন ডাকেট তুলে নেন নিজের সেঞ্চুরিও। আউট হওয়ার আগে খেলেন ১১৫ বলে ১৩৩ রানের অনবদ্য ইনিংস। ১৫টি চার ও একটি ছক্কা হাঁকান ইনিংসে। এরপর উল্লেখযোগ্য ৫৯ রান করেন সাতে নামা উইল জ্যাকস। 

 

স্যাম কারান ১৯, গাস অ্যাটকিনসন ১০, লিয়াম ডসন ৩ রানে আউট হলে ৩২৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস। ৩টি নেন ম্যাট রেনশ। একটি করে উইকেট নেন হ্যাভিয়ের ব্রাটলেট, কুপার কুনোলি ও ট্রাভিস হেড। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। 

 

৩৪ রানে হারায় ৩ উইকেট। ট্রাভিস হেড ৪, মিচেল মার্শ ১ ও জশ ইংলিস আউট হন ১৪ রানে। হাল ধরার চেষ্টায় ফিফটি করেন ম্যাট রেনশ। কিন্তু ৫৫ রানে তিনিও আউট হলে বিপদে পড়ে অস্ট্রেলিয়া ১০৮ রানে ৪ উইকেট হারিয়ে। তার সঙ্গে জুটি গড়া ৩৭ রানে অপরাজিত থাকা অ্যালেক্স ক্যারিও ধরেন সাজঘরের পথ।

 


দলীয় ১১৯ রানের সময় ৩ রানে অপরাজিত থাকা ক্যামেরন গ্রিন রিটায়ার্ড করেন মাঠ থেকে। গাস অ্যাটকিনসনের বাউন্সারে আঘাত পেয়ে মুখ থেকে রক্ত বের হয় তার। পরে তিনি মাঠ ছাড়লে কনকাশন সাব হিসেবে মাঠে আসেন ওলিভার পিক। যদিও তাতে কোনো সুফল হয়নি অজিদের। 

 

এরপর কুপার কুনোলি ২৯, ওলিভার পিক ৫, হ্যাভিয়ের ব্রাটলেট ১৬, স্পেন্সার জনসন ১৫ রানে বিদায় নেন। এবং মাহলি বিয়ার্ডম্যান ১৩ রানে অপরাজিত ছিলেন। ২৩১ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া হেরেছে ৯৭ রানের ব্যবধানে। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট পেয়েছেন সনি বাকের ৩টি লিয়াম ডসন। একটি করে গাস অ্যাটকিনসন ও হ্যারি ব্রুক। 

 

১৩৩ রানের ইনিংসে ম্যাচসেরা হয়েছেন বেন ডাকেট। পুরো সিরিজে ১৯০ রান করে সিরিজসেরা হয়েছেন টম ব্যান্টন।

ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
১৯ নভেম্বর ২০২৬

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

 টানা ৪৩ ম্যাচ পর হারের স্বাদ পায় স্পেন। গত ১৬ নভেম্বর ৩-২ ব্যবধানে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।...

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার
১৯ নভেম্বর ২০২৬

‘ক্রিকেট মরে যাচ্ছে’, আধুনিক ক্রিকেট নিয়ে ক্ষুব্ধ শোয়েব আখতার

ব্যাটারদের আধিপত্য, বোলারদের জন্য নিয়মের পরিবর্তন আর তারকা ক্রিকেটারের অভাবে আধুনিক ক্রিকেটের আকর্ষণ...

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ
১৯ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ...

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
১৮ নভেম্বর ২০২৬

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

আইপিএলের নতুন আসরের নিলামের আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে