গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

নাৎসি আমলের বিরোধ মিটিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩২ এএম ২০২৬
নাৎসি আমলের বিরোধ মিটিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম নিলামে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কে বুধবার নিলামকারী প্রতিষ্ঠান সদবি’সের আয়োজিত নিলামে ‘শাতিয়েনিয়ে অঁ ফ্লুর’ (ফুলে ভরা চেস্টনাট গাছ) শিরোনামের চিত্রকর্মটি এই দাম পায়। এর মধ্য দিয়ে নিলামে ভ্যান গগের কোনো শিল্পকর্ম বিক্রির আগের রেকর্ড ভেঙে গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভ্যান গগের আরেকটি চিত্রকর্ম ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। নতুন বিক্রির দাম আগের সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশি মুদ্রায় নতুন বিক্রির মূল্য প্রায় ২৩ হাজার কোটি টাকা।

চিত্রকর্মটির বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নাৎসি শাসনের উত্থানের সময় চাপের মুখে এটি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছিলেন আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীরা। শেষ মুহূর্তে দুই পরিবারের মধ্যে সমঝোতা হওয়ার পর নিলামের পথ তৈরি হয়।

সদবি’স জানিয়েছে, ১৮৯০ সালে জীবনের শেষ দুই মাসে এই চিত্রকর্মটি এঁকেছিলেন ভ্যান গগ। ব্যক্তিগত সংগ্রহে থাকা ওই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হিসেবে এটিকে বিবেচনা করা হয়।

নিলামের আগে চিত্রকর্মটির সম্ভাব্য দাম ১৮ কোটি ডলার নির্ধারণ করা হয়েছিল। ‘ব্লাকিয়ের-আরিয়েতা কালেকশন’-এর অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়। তবে কে এটি কিনেছেন, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

নিলামের কয়েক ঘণ্টা আগে সদবি’স জানায়, চিত্রকর্মটির বর্তমান মালিক ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে বিরোধের নিষ্পত্তি হয়েছে।

ফিশার পরিবারের উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনের সময় তাদের পরিবারের প্রকাশনা সংস্থা আর্থিক সংকটে পড়ে। এ পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে উত্তরাধিকারীদের পক্ষের এক আইনজীবী সদবি’সকে চিঠিও দিয়েছিলেন।

সদবি’স এক বিবৃতিতে জানায়, চিত্রকর্মটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দুই পরিবার পারস্পরিক সন্তোষজনক সমাধানে পৌঁছেছে। সেই সমঝোতার ভিত্তিতেই শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে।

যেভাবে হাতবদল হয়েছে চিত্রকর্মটি

সদবি’সের প্রকাশিত মালিকানা-ইতিহাস অনুযায়ী, জার্মানির প্রখ্যাত প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে চিত্রকর্মটি সংগ্রহ করেন। ১৯৩৪ সালে তাঁর মৃত্যুর পর এটি উত্তরাধিকার সূত্রে পরিবারের কাছে যায়।

১৯৩২ বা ১৯৩৩ সালে চিত্রকর্মটি আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে গচ্ছিত রাখা হয়েছিল। পরে ১৯৩৬ সালে প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যায় এটি। এরপর আরও চারজনের হাত ঘুরে শিল্পকর্মটি নতুন মালিকদের কাছে পৌঁছায়।

১৯৭৫ সালে ব্লাকিয়ের পরিবার চিত্রকর্মটি কিনে নেয়। এরপর অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এটি তাদের ব্যক্তিগত সংগ্রহে ছিল। সর্বশেষ নিলামের মাধ্যমে নতুন মালিকের কাছে গেল ভ্যান গগের এই ঐতিহাসিক শিল্পকর্ম।


ডিসি/আপ্র/১৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ঢালা বোকামি হয়েছে: ইলন মাস্ক
১৯ নভেম্বর ২০২৬

নির্বাচনে রিপাবলিকানদের জন্য অর্থ ঢালা বোকামি হয়েছে: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে রেকর্ড ৪৪৬ মিলিয়ন বা ৪৪.৬ কোটি ডলার খরচ করা...

বিশ্বশান্তিতে একযোগে কাজের আহ্বান শি জিনপিংয়ের
১৯ নভেম্বর ২০২৬

বিশ্বশান্তিতে একযোগে কাজের আহ্বান শি জিনপিংয়ের

বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে...

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে
১৯ নভেম্বর ২০২৬

মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষকে...

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প
১৯ নভেম্বর ২০২৬

চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে