গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ২০:৪০ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন
ছবি

ছবি সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতি, কম মজুরি ও কর্মসংস্থানের সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই দুর্বিষহ করে তুলছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে বাসাভাড়া, শিক্ষা, চিকিৎসা, পরিবহন- সব খাতেই ব্যয়ের বোঝা বাড়ছে। অথচ ওই তুলনায় বাড়ছে না মানুষের আয় ও মজুরি। ফলে সীমিত আয়ের মানুষকে প্রতিনিয়ত সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। যে আয় দিয়ে এক সময় একটি পরিবারের মাসিক ব্যয় নির্বাহ করা সম্ভব হতো, এখন তা দিয়ে মাসের অর্ধেক সময় পার করাও কঠিন হয়ে পড়ছে। আয় ও ব্যয়ের এই অসামঞ্জস্য মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বাজারে পণ্যের দাম বাড়লেও মানুষের হাতে কেনার মতো অর্থ না থাকায় ভোগব্যয় সংকুচিত হচ্ছে। এটি শুধু ব্যক্তিগত বা পারিবারিক সংকট নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও অশনিসংকেত।

বলার অপেক্ষা রাখে না, ক্রয়ক্ষমতা সংকটের সবচেয়ে বড় শিকার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। কর্মসংস্থানের সীমিত সুযোগ, বেকারত্ব, অনিশ্চিত চাকরি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মজুরি তাদের আর্থিক অবস্থাকে আরো নাজুক করে তুলছে। সংসারের ব্যয় সামাল দিতে অনেক পরিবার খাদ্য, চিকিৎসা ও সন্তানের শিক্ষার মতো মৌলিক খাতেও কাটছাঁট করতে বাধ্য হচ্ছে। এক সময় যে অর্থ সঞ্চয় করা সম্ভব হতো, এখন তা দিয়ে মাসের শেষ পর্যন্ত চলাই কঠিন হয়ে পড়েছে। ফলে সঞ্চয় ভেঙে সংসার চালানো, ধারদেনা করা কিংবা প্রয়োজনীয় ব্যয় স্থগিত রাখার প্রবণতা বাড়ছে। সঞ্চয় কমে যাওয়ার অর্থ শুধু ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা দুর্বল হওয়া নয়, বরং যেকোনো আকস্মিক সংকটে পরিবারগুলোর বিপর্যস্ত হয়ে পড়ার ঝুঁকিও বেড়ে যাওয়া। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে দারিদ্র্য ও বৈষম্য আরো গভীর হবে।

বলা বাহুল্য, দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতির হার বেশি থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ বাস্তবতায় সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দায়িত্বশীল ভূমিকা জরুরি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শ্রমজীবী মানুষের মজুরি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা প্রয়োজন। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন বিচার করা যায় না। এর সুফল সাধারণ মানুষের জীবনেও প্রতিফলিত হতে হবে। মানুষের আয় বাড়বে, কর্মসংস্থান নিশ্চিত হবে, ক্রয়ক্ষমতা ফিরবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগ তৈরি হবে- এমন অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি। তাই আমাদের প্রত্যাশা, মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

কেএমএএ/আপ্র/১৯.১১.২৬

সংশ্লিষ্ট খবর

হাম ও ডেঙ্গুতে মৃত্যু রোধে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন
১৯ নভেম্বর ২০২৬

হাম ও ডেঙ্গুতে মৃত্যু রোধে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন

হামের উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩১৮ জনে পৌঁছানো ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়া দেশে...

খেলাপির ভয়াবহ বিস্তার, ঋণের চাপে অর্থনীতি
১৮ নভেম্বর ২০২৬

খেলাপির ভয়াবহ বিস্তার, ঋণের চাপে অর্থনীতি

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের ভয়াবহ বিস্তার এবং সরকারের ক্রমবর্ধমান দেশি-বিদেশি ঋণের বোঝা অর্থনীতি...

কার্যকর গণতন্ত্রের পথেই হোক বাংলাদেশের নবযাত্রা
১৭ নভেম্বর ২০২৬

কার্যকর গণতন্ত্রের পথেই হোক বাংলাদেশের নবযাত্রা

বাংলাদেশের রাজনীতি আবারো এক অনিশ্চিত ও সংঘাতময় পরিস্থিতির মুখোমুখি। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়...

পোশাকশিল্প রক্ষায় চাই কার্যকর সমাধান
১৬ নভেম্বর ২০২৬

পোশাকশিল্প রক্ষায় চাই কার্যকর সমাধান

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প আজ গভীর অস্থিরতার মুখে। শ্রমিক অসন্তো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে