গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০০ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
একদিনেই ভরিতে সোনার দাম কমল প্রায় ১১ হাজার টাকা
ছবি

ছবি সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) এক দিনেই ভরিপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সকালে নতুন দাম নির্ধারণ করে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এর আগে বৃহস্পতিবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। তার আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

সব মিলিয়ে আট দফায় ভরিপ্রতি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা।
 

সংশ্লিষ্ট খবর

১৩ দিনে সোনার দাম কমলো ১৭ হাজার ৫৫৪ টাকা
১৯ নভেম্বর ২০২৬

১৩ দিনে সোনার দাম কমলো ১৭ হাজার ৫৫৪ টাকা

সোনার দামে বড় সুখবর। দেশের বাজারে ১৩ দিনে টানা সাত দফায় কমানো হয়েছে সোনার গহনার দাম। এই সাত দফায় সোন...

ঢাকায় ভ্যানে কাঁচামরিচের কেজি ৩০ টাকা
১৭ নভেম্বর ২০২৬

ঢাকায় ভ্যানে কাঁচামরিচের কেজি ৩০ টাকা

কিছুদিন আগেও যে কাঁচামরিচের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা ছিল, রাজধানীর বিভিন্ন এলাকায় এখন তা বিক্রি হচ্ছে...

খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
১৬ নভেম্বর ২০২৬

খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। গত সেপ্টেম্বর শেষে ত...

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরো ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ
১৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরো ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো ৮০ লাখ ইউরো মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে