গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকায় ভ্যানে কাঁচামরিচের কেজি ৩০ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১২ এএম ২০২৬
ঢাকায় ভ্যানে কাঁচামরিচের কেজি ৩০ টাকা
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগেও যে কাঁচামরিচের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা ছিল, রাজধানীর বিভিন্ন এলাকায় এখন তা বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকায়। শীতের শুরুতে সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভ্যানগাড়িতে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও একই এলাকার স্থায়ী সবজির দোকানে কাঁচামরিচের দাম ৫০ থেকে ৬০ টাকা, কোথাও আরো বেশি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। এসব এলাকার কয়েকটি ভ্যানগাড়িতে প্রতি কেজি কাঁচামরিচ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। কম দামে পেয়ে ভ্যানের সামনে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। অনেকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ কিনছেন।

সরবরাহ বাড়ায় কমেছে দাম
ব্যবসায়ীরা জানান, শীতের শুরুতে দেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ ও শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। পাশাপাশি বাজারে আমদানিকৃত কাঁচামরিচেরও প্রচুর সরবরাহ রয়েছে। বর্ষার পানি ও বৃষ্টিতে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ার পর হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়াও দাম কমার অন্যতম কারণ বলে তাঁদের দাবি।

মুগদা বাজারের ভ্যানচালক বিক্রেতা মো. নূরুদ্দীন বলেন, শীতের শুরুতে প্রতিবছরই কাঁচামরিচের সরবরাহ বাড়ে। এ বছর আমদানিকৃত মরিচের সরবরাহও বেশি। সব মিলিয়ে বাজারে মরিচের পরিমাণ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

কম দামে স্বস্তি ক্রেতাদের
কাঁচামরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। দীর্ঘদিন বেশি দামের কারণে যাঁরা প্রয়োজন অনুযায়ী মরিচ কিনতে পারেননি, তাঁদের অনেকে এখন একসঙ্গে বেশি পরিমাণে কিনছেন।

মানিকনগর বাজারে ভ্যান থেকে এক কেজি কাঁচামরিচ কেনেন রিকশাচালক রিয়াজউদ্দিন। যাত্রী নিয়ে যাওয়ার পথে ৩০ টাকা কেজি দরে মরিচ বিক্রির খবর পেয়ে তিনি থেমে কেনাকাটা করেন। তিনি বলেন, ‘দুই-একদিন পরপর ১০-২০ টাকায় অল্প করে কাঁচামরিচ কিনতে হয়। আজ ৩০ টাকায় পেয়ে এক কেজি কিনে নিলাম।’ এই মরিচ দিয়ে তাঁর এক মাসের চাহিদা পূরণ হবে বলেও জানান তিনি।

মুনাফা নিয়ে বিক্রেতাদের ভিন্ন দাবি
নূরুদ্দীন জানান, তাঁরা কারওয়ান বাজার থেকে পাঁচ কেজি কাঁচামরিচ ১২৫ টাকায় কিনেছেন। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করলে কেজিতে পাঁচ টাকা মুনাফা থাকবে।

তবে স্থায়ী দোকানের সবজি বিক্রেতারা পাইকারি বাজারে পাঁচ কেজি মরিচ ১২৫ টাকায় কেনার তথ্য অস্বীকার করেছেন। মুগদা বাজারের এক বিক্রেতা বলেন, ভ্যানের মরিচের সঙ্গে তাঁদের মরিচের পার্থক্য রয়েছে। তাঁরা দেশি কালো ও বেশি ঝালের মরিচ বিক্রি করেন। হাইব্রিড জাতের তুলনায় এই মরিচের মান ভালো এবং দামও বেশি।

মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজারে ৩০ টাকা কেজি দরের কাঁচামরিচ পাওয়া গেলেও রাজধানীর অন্য বাজারগুলোতে একই দাম রয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।
সানা/আপ্র/১৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
১৬ নভেম্বর ২০২৬

খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। গত সেপ্টেম্বর শেষে ত...

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরো ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ
১৬ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য আরো ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো ৮০ লাখ ইউরো মান...

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত
১৫ নভেম্বর ২০২৬

রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমানো...

গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর
১৫ নভেম্বর ২০২৬

গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর

গেল দশ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ। এটি মূল্যস্ফীতি বৃদ্ধি অন্যতম কারণ বলে জানিয়েছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই