গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০ পিএম, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৭ এএম ২০২৬
বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন -ছবি সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম মঙ্গলবার জানান, এসআরবি তাঁকে ডিবির কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। সকাল পৌনে ১০টার দিকে তিনি জানান, তাঁকে ডিবিতে সোপর্দ করা হয়েছে। পরে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে এসআরবি তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে। কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, তা তখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছিলেন এসআরবির ওই কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে ভোরে এ অভিযান শুরু হয়। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

মামলা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা
এসআরবির কর্মকর্তা এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলা রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা অনুমোদন করে। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
সানা/আপ্র/১৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

উত্তরায় পাসপোর্ট অফিসের ফটকে আগুন দিল দুজন
১৭ নভেম্বর ২০২৬

উত্তরায় পাসপোর্ট অফিসের ফটকে আগুন দিল দুজন

রাজধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকে আগুন দিয়েছে মুখোশধারী দুই ব্যক্তি। সোমবার (১৬ নভেম্বর)...

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর
১৭ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর

তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগা...

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সংঘর্ষ, বিজিবি মোতায়েন
১৭ নভেম্বর ২০২৬

মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সংঘর্ষ, বিজিবি মোতায়েন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আবারো উত্তপ্...

পাকিস্তান আমলের চেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬

পাকিস্তান আমলের চেয়ে আওয়ামী লীগ বেশি ক্ষতি করেছে: তথ্যমন্ত্রী

পাকিস্তান আমলের ২৪ বছরের শাসনামলের চেয়ে আওয়ামী লীগ তাদের ১৭ বছরের শাসনামলে দেশের বেশি ক্ষতি করেছে বল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই