গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

পেট্রল বোমা মেরে পালিয়ে কেউ দেশে ফিরতে পারবে না: প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩৬ এএম ২০২৬
পেট্রল বোমা মেরে পালিয়ে কেউ দেশে ফিরতে পারবে না: প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

নিজের সিলেটের বাড়ির সামনে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত নন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি বলেছেন, পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে থাকা কোনো সন্ত্রাসীকে দেশে ফিরতে দেওয়া হবে না। তাকে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় আনতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। পেট্রল বোমা মেরে কোনো পলাতক সন্ত্রাসীকে দিল্লি থেকেও আনা যাবে না বাংলাদেশে। মানে বাণিজ্যিক বিমানের যাত্রী হিসেবে। ওই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আসলে হবে।’

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ‘পেট্রল বোমা মেরে সন্ত্রাসীদের পালানোর স্লোগান হিসেবে “জয় বাংলা” পরিণত হয়েছে। তবে এটা দেশের মানুষও ঘৃণা করে, সবাই ঘৃণা করে। এটা কোনো বিষয়ই না।’

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সেখানে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে পুলিশের ভাষ্য, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শেষে পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পেট্রল বোমা নিক্ষেপকারীদের দমন করা হবে।

হুমায়ুন কবির বলেন, ‘মূলত সন্ত্রাসবাদী কার্যক্রমের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যে কারণে নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসী দলের মতো করেই এখন তারা কাজ করছে। তাদের নেত্রী ওখান থেকে বসে উৎসাহিত করেন বা অন্য যারা আছে, বিদেশ থেকে এসব করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে এবং আইনের খুব লম্বা হাতে আমরা তাদের ধরব।’

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ সভাপতি, আন্তপার্লামেন্টারি ইউনিয়নে নির্বাচন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময় পেছানো এবং আন্তর্জাতিক বিচার আদালতের রায়সহ বিভিন্ন ঘটনায় গত আট মাসে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও নেতৃত্ব দৃশ্যমান এবং উজ্জ্বল হয়েছে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন বিনিয়োগ অংশীদারত্ব ও সহযোগিতা তৈরি হচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, একটি ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী এসব অগ্রগতি মেনে নিতে পারছে না। তারা দেশে তাণ্ডব চালিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সন্ত্রাসীদের কোনো দেশে টেকসই অবস্থান নেই, বাংলাদেশেও হবে না।

ক্ষমতাসীন দলের মন্ত্রী-সংসদ সদস্যদের বাসায় অব্যাহত হামলা মোকাবিলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘বিএনপি সরকার ধৈর্যশীল সরকার। আমরা স্বৈরাচারের মতো গণহারে মানুষের ওপর স্টিমরোলার চালাচ্ছি না। দেশ নিয়ন্ত্রণে আছে, ভালোভাবেই পরিচালিত হচ্ছে। আমরা এই সন্ত্রাসীদের তাড়া করব এবং বিচার নিশ্চিত করব। সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে নেই।’

আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে আতঙ্ক ছড়াতে পারবে না দাবি করে তিনি বলেন, বরং তারাই এখন আতঙ্কে পালাচ্ছে। এ প্রসঙ্গে ঠাট্টার সুরে প্রতিমন্ত্রী বলেন, ‘একটা পেট্রল বোমা মারল, “জয় বাংলা” বলেই দৌড়। জয় বাংলা বলেই দৌড়। বিলাইও তো কতক্ষণ দাঁড়ায়! জয় বাংলা হচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের দাঁড়ানোর স্লোগান।’

তিনি আরো বলেন, পেট্রল বোমা নিক্ষেপসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা গণহত্যার রায় দ্রুত কার্যকরের আহ্বান বাংলাদেশের
২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায় দ্রুত কার্যকরের আহ্বান বাংলাদেশের

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দে...

আকভানের প্রভাবে বাংলাদেশে শনিবারও বৃষ্টির সম্ভাবনা
২০ নভেম্বর ২০২৬

আকভানের প্রভাবে বাংলাদেশে শনিবারও বৃষ্টির সম্ভাবনা

ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়া এ ঘূর্ণিঝড়ের প্রভাবে ব...

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের সপ্তম চালান
২০ নভেম্বর ২০২৬

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের সপ্তম চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের...

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন
২০ নভেম্বর ২০২৬

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে গভীর রাতে আগুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে