গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৭ এএম ২০২৬
কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
ছবি

ছবি সংগৃহীত

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি উট।

প্রায় ৩৬ বছর পেরিয়ে গেলেও ইরাকি আগ্রাসনের রেখে যাওয়া বিস্ফোরক যে এখনো মানুষের জীবনের জন্য কতটা ভয়াবহ হুমকি, এ ঘটনার মধ্যদিয়ে তা আবারো সামনে এসেছে।

এ দুর্ঘটনার খবর পেয়ে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুম থেকে নিরাপত্তা বাহিনী, ফরেনসিক তদন্তকারী দল ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা ব্যক্তি বিধ্বংসী মাইন বা অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইনের ওপর অসাবধানতাবশত পা রাখলে সেটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। এ সময় বিস্ফোরণের তীব্রতায় কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় কুয়েতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে মাইনটি নিষ্ক্রিয় করা, আশপাশের এলাকায় তল্লাশি চালানো এবং অন্য কোনো বিস্ফোরক অবশিষ্ট রয়েছে কি না, তা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়। পাশাপাশি, ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ বিভাগের প্রতিনিধি, ক্রিমিনাল এভিডেন্স, ফরেনসিক মেডিসিন ও ক্রাইম সিন ইউনিট তদন্ত কার্যক্রমে অংশ নেয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্তকারী কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি ঘটনায় বাংলাদেশি নাগরিকের প্রাণহানির খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো দূতাবাসের কাছে পৌঁছায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহ ও পরিচয় নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দীর্ঘ প্রায় চার দশক পেরিয়ে গেলেও, কুয়েতের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন ও অন্যান্য বিস্ফোরকের অবশিষ্টাংশ এখনো প্রাণঘাতী ঝুঁকি হয়ে রয়েছে। সর্বশেষ এই মর্মান্তিক ঘটনা আবারো সেই ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে।

এসি/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার
২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার

রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অ...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত
২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বি...

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ
২০ নভেম্বর ২০২৬

ইমরান খানের মুক্তি ও সুচিকিৎসা চায় জাতিসংঘ

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবিলম্বে মুক্তি, সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশ...

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি
২০ নভেম্বর ২০২৬

জিরা পানীয়ের দাপটে চাপে কোকাকোলা-পেপসি

ভারতের কোমল পানীয়ের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে জিরার স্বাদযুক্ত ঝাঁঝালো পানীয় ‘জিরা পানি’। দেশীয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে