গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মেনু

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী

জেলা প্রতিনিধি, নড়াইল

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৩ এএম ২০২৬
দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী
ছবি

শুক্রবার সকালে নড়াইলের কালিয়া পরিদর্শনকালে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী -ছবি সংগৃহীত

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ততৃষ্ণা আরো তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশে অবস্থান করেও শেখ হাসিনা তাঁর অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষ এখনো হত্যার শিকার হচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়ায় মিছিলকালে হামলায় নিহত কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

রিজভী বলেন, ‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো তীব্র হয়েছে, আরো গভীর হয়েছে। তারা এ দেশের গণতান্ত্রিক মানুষ এবং যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের রক্ত ও জীবন এখনো ঝরাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘২০২৪ সালের জুলাই ও আগস্টের বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষান্ত হয়নি। আবরার, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিক আকরাম, ফাইয়াজসহ ছোট ছোট বাচ্চারা- কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে- তাদের অকাতরে গুলি করে নিজের ক্ষমতা, নিজের সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল।’

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে তিনি পালিয়ে যাওয়ার পরও প্রতিবেশী দেশ থেকে তাঁর অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন। কালিয়ার শাহীন মোল্লা ও সোহেল মোল্লাও তাঁর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘এই লাশ আমরা কোথায় রাখবো? তার মায়ের কাছে কী জবাব দেবো? তার স্ত্রীর কাছে কী জবাব দেবো? এই বেদনা, এই শোক নিয়ে আমরা যাচ্ছি। তবে আপনাদের বলে রাখি, অনেক চেষ্টা করেও কেউ এই দেশের স্বাধীনতা যেমন কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্বও কেড়ে নিতে পারবে না। ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। সেই লক্ষ্য সামনে রেখেই তারেক রহমান দেশ পরিচালনা করছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘যে দেশে আর কারও মায়ের বুক যেন খালি না হয়, আর কোনও স্ত্রী যেন স্বামীহারা না হন, কোনও বোন যেন ভাইহারা না হন, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করছেন তারেক রহমান।’

শাহীন মোল্লা ও সোহেল মোল্লার হত্যাকাণ্ডকে হৃদয়বিদারক উল্লেখ করে রিজভী বলেন, তাঁরা গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন। তাঁদের মর্যাদা শহীদের। তিনি শাহিনুর রহমান ও সোহেলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাগফিরাত কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াদিউজ্জামান মিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্লা নিহত হন।

এ ঘটনায় শুক্রবার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
সানা/আপ্র/২০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন
২০ নভেম্বর ২০২৬

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেয়েছেন...

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪
২০ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চার...

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি
২০ নভেম্বর ২০২৬

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (...

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু
২০ নভেম্বর ২০২৬

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে মহাসড়কে অবরোধ ও সহিংসতার ঘটনায় জনমনে আতঙ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে