গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

প্রথম জন্মদিনে আড়ম্বর নয়, শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
প্রথম জন্মদিনে আড়ম্বর নয়, শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান
ছবি

নিজের জন্মদিনে শিশুদের হাতে উপহারসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিনটি বেশ সাদামাটাভাবেই কাটালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জীবনের ৬২তম জন্মদিনে কেক কাটা কিংবা জাঁকজমকপূর্ণ কোনো আয়োজনের পরিবর্তে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন তিনি। তাদের সঙ্গে কুশল বিনিময়, গল্প-আড্ডা এবং পছন্দের খেলাধুলার সামগ্রী উপহার দিয়ে দিনটি উদযাপন করেন সরকারপ্রধান।

শুক্রবার (২০ নভেম্বর) ছিল তারেক রহমানের ৬২তম জন্মদিন। দুপুরে রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান তিনি। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান প্রধানমন্ত্রী। পরে শিশুদের পছন্দ অনুযায়ী তাদের হাতে খেলাধুলার বিভিন্ন সামগ্রী তুলে দেন। শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এ সময় আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তারা।

দলীয় একাধিক নেতার ভাষ্য, অতীতের সরকারপ্রধানদের মতো প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটা বা আড়ম্বরপূর্ণ কোনো কর্মসূচি রাখা হয়নি। তবে তাঁর প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে নানা কর্মসূচি পালন করেন।

কেউ দোয়া মাহফিলের আয়োজন করেন, কেউ এতিমখানার শিশুদের মধ্যে বিশেষ খাবার বিতরণ করেন। বিভিন্ন জেলা ও উপজেলাতেও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে পোস্ট দেন।

বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই জাঁকজমক পছন্দ করেন না। তাই নিজের জন্মদিন ঘিরে অতিরঞ্জিত কোনো আয়োজনেও তিনি আগ্রহী ছিলেন না।

৬২ হাজার নিমগাছের চারা বিতরণ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নিজের নির্বাচনি এলাকা বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পানের মগ বিতরণের উদ্যোগ নেন তিনি।

কর্মসূচির প্রথম ধাপে শুক্রবার পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেন প্রতিমন্ত্রী। আগামী রোববার (২২ নভেম্বর) বাকি ৫৭ হাজার মগ ও নিমগাছের চারা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।

মীর শাহে আলম বলেন, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতেই তাঁর এই উদ্যোগ।

ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ 
তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬২ ধরনের গাছের চারা রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ৬২ ধরনের ফলদ, ফুল ও বনজ গাছের চারা রোপণ করেন।

রোপণ করা গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, কাঠগোলাপ, নিম, বাগানবিলাস, বাদাম, রেইনট্রি, কৃষ্ণচূড়া, মেহগনি, রঙ্গন ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ।

এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।
সানা/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি
২১ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ গৌরবোজ্জ্বল অধ্যায়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই স...

সশস্ত্র বাহিনী দিবস আজ, দেশজুড়ে নানা আয়োজন
২১ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস আজ, দেশজুড়ে নানা আয়োজন

আজ শনিবার, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপ...

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
২০ নভেম্বর ২০২৬

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমা...

কলকাতা ও শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র
২০ নভেম্বর ২০২৬

কলকাতা ও শিলিগুড়িতে বদলাচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র

ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনায় পরিবর্তন আনছে সরকার। আগামী ডিসেম্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে