গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে পাঁচ গ্রহাণু, নেই আঘাতের আশঙ্কা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে পাঁচ গ্রহাণু, নেই আঘাতের আশঙ্কা
ছবি

১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাওয়া প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১

মাত্র দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি ১৯ নভেম্বর পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করেছে। বাকি একটি ২০ নভেম্বর পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রহাণুগুলো নিরাপদ দূরত্ব বজায় রেখে অতিক্রম করছে। ফলে এগুলোর কারণে পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই।

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাওয়া প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট। পৃথিবীর সঙ্গে এর নিকটতম দূরত্ব ছিল প্রায় ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার। দ্বিতীয় গ্রহাণু ২০২৬ টিবি৮৪-এর ব্যাস প্রায় ২১০ ফুট। এটি পৃথিবী থেকে প্রায় ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে।

একই দিনে অতিক্রম করা তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। পৃথিবী থেকে এর দূরত্ব ছিল প্রায় ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার। চতুর্থ গ্রহাণু ২০১৮ এনই১-এর ব্যাস প্রায় ২৩০ ফুট। পৃথিবীর সঙ্গে এর নিকটতম দূরত্ব ছিল প্রায় ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার।

পঞ্চম গ্রহাণু ২০২৬ ভিডি৬-এর ২০ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার কথা। এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার থাকার কথা রয়েছে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির অধীনে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর গতিবিধি পর্যবেক্ষণ করে। এসব বস্তুর কক্ষপথ, আকার, গতি ও দূরত্ব বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন করা হয়।

নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথ রয়েছে এমন গ্রহাণু ও ধূমকেতুকে পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু হিসেবে বিবেচনা করা হয়। তবে এ শ্রেণিভুক্ত হলেই কোনো বস্তু বিপজ্জনক নয়। কোনো গ্রহাণুর কক্ষপথের সঙ্গে পৃথিবীর কক্ষপথের ন্যূনতম দূরত্ব ৭৪ লাখ ৮০ হাজার কিলোমিটার বা তার কম এবং পরম উজ্জ্বলতার মান ২২ বা তার কম হলে সেটিকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এর অর্থ এই নয় যে সেটি পৃথিবীতে আঘাত হানবে।
সানা/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি
১৭ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের নেপথ্যে তিন কারিগরি ত্রুটি

কয়েক মাস আগে নেওয়া একটি প্রযুক্তিগত পরিবর্তন, সার্ভারের সক্ষমতা কমে যাওয়া এবং অস্বাভাবিক মাত্রায় তথ্...

মানুষের মুখে পোষা বিড়ালের চেহারা দেখছেন মার্কিন যুবক
১৭ নভেম্বর ২০২৬

মানুষের মুখে পোষা বিড়ালের চেহারা দেখছেন মার্কিন যুবক

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর এক বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক যু...

মঙ্গলে প্রাণের সন্ধানে রোবটের ঝাঁক পাঠানোর পরিকল্পনা
১৬ নভেম্বর ২০২৬

মঙ্গলে প্রাণের সন্ধানে রোবটের ঝাঁক পাঠানোর পরিকল্পনা

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের চিহ্ন খুঁজতে একঝাঁক রোবট পাঠানোর পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। জার্মান...

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো গ্রাহক
১৩ নভেম্বর ২০২৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে লাখো গ্রাহক

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ব্যবহারকারী।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে