গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে বালেন্দ্র শাহ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৫ এএম ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে বালেন্দ্র শাহ
ছবি

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। আগামীকাল রোববার (২২ নভেম্বর— দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাবেন তিনি। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তাঁর সম্মানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের আয়োজন করবেন নরেন্দ্র মোদি।

শুক্রবার (২০ নভেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিন্ন সভ্যতাগত বন্ধন, সাংস্কৃতিক সাদৃশ্য এবং দুই দেশের জনগণের গভীর সম্পর্কের ভিত্তিতে নেপাল-ভারত সম্পর্ক গড়ে উঠেছে। এ সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে।

চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বালেন্দ্র শাহ। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর ছিল তাঁর প্রথম বিদেশ সফর। সে হিসাবে ভারত সফর হবে তাঁর দ্বিতীয় বিদেশ সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি।

নেপালের পররাষ্ট্রসচিব অমৃত বাহাদুর রাই জানিয়েছেন, সফরে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিনিময়ের কথা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

বালেন্দ্র শাহের সঙ্গে ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধিদল থাকবে। এতে অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এবং প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা থাকবেন। এ ছাড়া ৫২ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল নিজস্ব খরচে ভারত সফর করবে। দুই দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে সম্মেলন আয়োজনেরও কথা রয়েছে।

সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পরিবহন, আকাশপথে যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন গুরুত্ব পাবে। নতুন কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে। আগস্টে নেপালের বন্যায় ভারতের মানবিক ও কারিগরি সহায়তার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। নেপালের মোট আমদানির ৬০ শতাংশের বেশি ভারত থেকে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ হার ছিল প্রায় ৫৮ শতাংশ। সূত্র: ফার্স্টপোস্ট, কাঠমান্ডু পোস্ট
সানা/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িতে জাদুঘর হচ্ছে
২১ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িতে জাদুঘর হচ্ছে

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িটি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন ইতালিপ্রব...

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার
২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার

রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অ...

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত
২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বি...

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত
২০ নভেম্বর ২০২৬

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

কুয়েতের আল-সালমি মরুভূমিতে ১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের সময় পুঁতে রাখা অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে এক বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে