গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯
ছবি

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৫১৮ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭৫৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬১ জন মারা গেছেন। 

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।


সানা/ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন
২২ নভেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এ...

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম...

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব
২২ নভেম্বর ২০২৬

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সা...

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
২২ নভেম্বর ২০২৬

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই