গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৭ এএম ২০২৬
জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব
ছবি

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল হক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২২ নভেমম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম।

গত ১৯ নভেম্বর রাজধানীর রমনা থানার বেইলি রোড এলাকা থেকে সিরাজুল হক খানকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কৃষ্ণদাস বৈরাগী।

এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ। ওই সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা হলে তিনি গুলিবিদ্ধ হন। সেদিন সন্ধ্যায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সাগরের চাচাতো ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
সানা/ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯
২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্...

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন
২২ নভেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এ...

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম...

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
২২ নভেম্বর ২০২৬

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই