গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

গোল উৎসব করে ২৭ বছর পর চেলসির মাঠে লিডসের জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০ এএম ২০২৬
গোল উৎসব করে ২৭ বছর পর চেলসির মাঠে লিডসের জয়
ছবি

ছবি সংগৃহীত

জোড়া গোল করলেন নোয়া ওকাফর। জালের দেখা পেলেন ডমিনিক ক্যালভার্ট-লুইন ও ব্রেন্ডেন অ্যারনসন। নজরকাড়া পারফরম্যান্সে দীর্ঘ ২৭ বছর পর, চেলসির মাঠে ভুলে যাওয়া জয়ের স্বাদ পেল লিডস ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ৪-১ গোলে জিতেছে লিডস।

১-১ সমতায় প্রথমার্ধ শেষের পর, দ্বিতীয়ার্ধে পথ হারায় শাভি আলোন্সোর দল। ২৫তম মিনিটে এমানুয়েল এমেঘা চেলসিকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর, লিডসকে সমতায় ফেরান ওকাফর।

 


দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটে ক্যালভার্ট-লুইনের সফল স্পট কিকের পর, ওকাফরের দ্বিতীয় গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিডস। আর যোগ করা সময়ে অ্যারনসনের দারুণ গোলে বড় জয় পায় সফরকারীরা। চেলসির হারের ব্যবধান আরও বড় হতে পারত। 

 

পেনাল্টি থেকে গোল করার আগে ক্যালভার্ট-লুইন একবার ক্রসবার কাঁপান। এছাড়া তার দুটি হেড রুখে দেন এমিলিয়ানো মার্তিনেস। এর আগে ১৯৯৯ সালের ডিসেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে লিডস সবশেষ জয় পেয়েছিল, ২-০ ব্যবধানে। 

 

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে লিডস। পঞ্চম হারের তেতো স্বাদ পাওয়া চেলসি ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে। লিগে টানা দুই ম্যাচ হারল চেলসি। 

 

আগের ম্যাচে তারা সান্ডারল্যান্ডের মাঠে হেরেছিল ১-০ গোলে।

ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রিয়াল মাদ্রিদের
২২ নভেম্বর ২০২৬

এমবাপের পেনাল্টি মিসের পর ঘুরে দাঁড়িয়ে জয় রিয়াল মাদ্রিদের

ম্যাচের শুরুতেই রিয়াল মাদ্রিদের জালে বল পাঠাল সেল্তা ভিগো। বছর খানেক আগের স্মৃতি হয়তো উঁকি দিচ্ছিল ত...

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল
২২ নভেম্বর ২০২৬

নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল

নিউক্যাসলের মাঠে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আর্সেনাল বিরতির পর পথ হারাল। অল্প সময়ে দুই গোল খেয়ে বসল তারা...

ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ
২২ নভেম্বর ২০২৬

ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ

উইকেটের পেছনে ক্যাচ দিয়ে রকিবুল হাসান যখন ফিরলেন, তখন জয় থেকে ১৩ রান দূরে বাংলাদেশ ‘এ’ দল। ক্রিজে শে...

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা বিসিবির
২২ নভেম্বর ২০২৬

অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় করার পরিকল্পনা বিসিবির

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। আগামী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হবে অলিম্পিক আসর। আর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই