গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৪ এএম ২০২৬
প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। 

 

অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন ও ব্যক্তিত্ব দিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়েন মন্দিরা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিতে রুপালি ও সোনালি কারুকাজের পোশাক, নজরকাড়া গয়না এবং পরিপাটি সাজে দেখা গেছে তাকে।

 

 কখনো সিঁড়ির পাশে বসে, কখনো দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার সাজে ছিল আভিজাত্য ও গ্ল্যামারের ছাপ। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে মন্দিরার ক্যাপশন ‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’। যদিও এই মন্তব্যের মাধ্যমে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করেছেন কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

 


এদিকে বড় পর্দায় কিছুদিন নতুন সিনেমায় দেখা না গেলেও অভিনয় নিয়ে প্রস্তুতিতে ব্যস্ত মন্দিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার হাতে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলতি বছর শুরু হওয়ার কথা, অন্যটির কাজ শুরু হতে পারে আগামী বছর। 

 

নতুন চরিত্রের জন্য রিহার্সালের পাশাপাশি নিয়মিত অভিনয়ের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। প্রতি মাসেই অংশ নিচ্ছেন অভিনয়ের ক্লাসে। 

 

২০২৪ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। প্রথম সিনেমায়ই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন। 

 

অভিনয়ের পাশাপাশি বাণিজ্যিক সিনেমা নিয়েও আগ্রহ রয়েছে মন্দিরার। মসলাধর্মী সিনেমায় কাজ করার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন তিনি। 

 

নাচের প্রতি বিশেষ আগ্রহ থাকলেও সিনেমায় সেই দক্ষতা দেখানোর সুযোগ এখনো খুব বেশি পাননি। রোমান্টিক গানের পাশাপাশি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চান এই অভিনেত্রী।

ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরেই নেটফ্লিক্স থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় যেসব সিনেমা-সিরিজ
২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বরেই নেটফ্লিক্স থেকে বিদায় নিচ্ছে জনপ্রিয় যেসব সিনেমা-সিরিজ

নতুন বছর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একগুচ্ছ জনপ্রিয় সিনেমা, ওয়েব সি...

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
২২ নভেম্বর ২০২৬

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফটের পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি সম্মাননা। ভারতের দাদা...

যে কারণে আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী
২২ নভেম্বর ২০২৬

যে কারণে আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন...

নিজেকে রূপনগরের রাজকন্যা মনে করেন সালমা
২২ নভেম্বর ২০২৬

নিজেকে রূপনগরের রাজকন্যা মনে করেন সালমা

‘আমি রূপনগরের রাজকন্যা, পূর্ণিমার চান/ নিজের হাতে আল্লাহ আমায় বানাইছে রূপবান’—এমন কথার সুরে নতুন গান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই