নতুন বছর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একগুচ্ছ জনপ্রিয় সিনেমা, ওয়েব সিরিজ ও একটি মোবাইল গেম। ডিসেম্বরজুড়ে ধাপে ধাপে এসব কনটেন্ট সরানো হবে। তালিকায় রয়েছে ‘অ্যালিয়েন’, ‘দ্য কারাতে কিড’, ‘গ্ল্যাডিয়েটর’, ‘মেমেন্টো’, ‘দ্য লাস্ট কিংডম’, ‘সুপারগার্ল’ ও ‘স্ক্যান্ডাল’-এর মতো পরিচিত নাম।
দ্য স্টেটসম্যানের ২০ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ১ ডিসেম্বর সবচেয়ে বেশি কনটেন্ট সরানো হবে। এদিন তিন ডজনের বেশি সিনেমার পাশাপাশি কয়েকটি সিরিজ ও একটি মোবাইল গেম নেটফ্লিক্স ছাড়বে।
সিনেমার তালিকায় রয়েছে রিডলি স্কটের ‘অ্যালিয়েন’ (১৯৭৯) ও ‘অ্যালিয়েন্স’ (১৯৮৬), ‘ক্রল’ (২০১৯), ‘দ্য রুইনস’ (২০০৮), ‘গথিকা’ (২০০৩), ‘হেলবয়’ (২০১৯), ‘দ্য রাইট’ (২০১১), ‘গ্রিন রুম’ (২০১৫) এবং ‘দোজ হু উইশ মি ডেড’ (২০২১)। এ ছাড়া ‘জিরো ডার্ক থার্টি’ (২০১২), ‘পয়েন্ট ব্রেক’ (১৯৯১), ‘ট্রিপল এক্স’ (২০০২), ‘ল অ্যাবাইডিং সিটিজেন’ (২০০৯), ‘মাইল ২২’ (২০১৮) ও ‘কনকাশন’ (২০১৫) সরানো হবে। রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমার মধ্যে রয়েছে ‘স্লিপলেস ইন সিয়াটল’ (১৯৯৩), ‘নাইন টু ফাইভ’ (১৯৮০), ‘সেভেন্টিন এগেইন’ (২০০৯), ‘দ্য ওয়েডিং প্ল্যানার’ (২০০১), ‘মেইড অব অনার’ (২০০৮), ‘র্যাচেল গেটিং ম্যারিড’ (২০০৮) এবং ‘দ্য আর্ট অব রেসিং ইন দ্য রেইন’ (২০১৯)।
একই দিনে ‘দ্য কারাতে কিড’ ফ্র্যাঞ্চাইজির ১৯৮৪, ১৯৮৬, ১৯৮৯ ও ২০১০ সালের চারটি সিনেমাও সরিয়ে নেওয়া হবে। সিরিজের মধ্যে ১ ডিসেম্বর বিদায় নেবে ‘টিন উলফ’-এর ছয়টি সিজন, ‘গ্রান্টচেস্টার’-এর চারটি, ‘ভিক্টোরিয়া’র তিনটি এবং ‘ইস্টসাইডার্স’-এর চারটি সিজন।
পাশাপাশি সরানো হবে ‘বিওউলফ’ সিরিজের ১৩টি পর্ব এবং ‘নিটেনস: ক্যাটস অ্যান্ড ডগস’ মোবাইল গেম। ২ ডিসেম্বর সরানো হবে ‘৩০ ফর ৩০’ সিরিজের ‘ব্যাড বয়েজ’, ‘সেলটিকস/লেকার্স: দ্য বেস্ট অব এনিমিজ’, ‘সোল ম্যান’, ‘দিস ম্যাজিক মোমেন্ট’, ‘দিস ওয়াজ দ্য এক্সএফএল’ এবং ‘উইনিং টাইম: রেগি মিলার ভার্সেস দ্য নিউইয়র্ক নিক্স’। একই দিনে বিদায় নেবে ‘বর্গ ভার্সেস ম্যাকেনরো’ (২০১৭)।
৩ ডিসেম্বর সরানো হবে ‘দ্য নর্থম্যান’ (২০২২), ‘লরেন্স অব অ্যারাবিয়া: রিস্টোরড ভার্সন’ (১৯৬২), ‘হানি ডোন্ট!’ (২০২৫) এবং ‘হান্টার্স’-এর দুই সিজন। ৪ ডিসেম্বর তালিকায় রয়েছে ‘অ্যানাদার রাউন্ড’ (২০২০), ‘আই অ্যাম ইয়োর ম্যান’ (২০২১), ‘টিল ডেথ’ (২০২৩) ও ‘দ্য ব্যারিয়ার’-এর প্রথম সিজন।
৫ ডিসেম্বর নেটফ্লিক্স ছাড়বে ‘মেমেন্টো’ (২০০০), ‘অ্যানথ্রোপয়েড’ (২০১৬) এবং বিল বার-এর স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান ‘আই অ্যাম সরি ইউ ফিল দ্যাট ওয়ে’ (২০১৪)। ৬ ডিসেম্বর সরানো হবে ‘ইউ আর কিলিং মি’ (২০২৩)। ৭ ডিসেম্বর বিদায় নেবে ‘বিকামিং লেড জেপেলিন’ (২০২৫) ও ‘সিক্স ইন দ্য সিটি’ (২০২৩)। ৯ ডিসেম্বর সরানো হবে ঐতিহাসিক সিরিজ ‘দ্য লাস্ট কিংডম’-এর পাঁচটি সিজন। ১০ ডিসেম্বর তালিকায় রয়েছে ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ (২০২৫) ও ‘টু’ (২০২১)।মাসের মাঝামাঝি সময়ে ১৪ ডিসেম্বর সরানো হবে ‘বোনাস ফ্যামিলি’র চারটি সিজন। ১৫ ডিসেম্বর বিদায় নেবে ‘সুপারগার্ল’-এর ছয়টি সিজন, ‘ক্যাসল রক’-এর প্রথম সিজন এবং ‘মিরাকুলাস ওয়ার্ল্ড: নিউইয়র্ক, ইউনাইটেড হিরোজ’ (২০২০)। ১৬ ডিসেম্বর সরানো হবে ‘ক্রেজিহেড’-এর প্রথম সিজন।
১৭ ডিসেম্বর নেটফ্লিক্স ছাড়বে শোন্ডা রাইমস নির্মিত রাজনৈতিক ড্রামা সিরিজ ‘স্ক্যান্ডাল’-এর সাতটি সিজন। একই দিনে সরানো হবে ‘ডেথ টু ২০২১’ (২০২১)। ১৮ ডিসেম্বর বিদায় নেবে ‘ইফ আই হ্যাডন্ট মেট ইউ’-এর প্রথম সিজন।
২১ ডিসেম্বর সরানো হবে অস্কারজয়ী সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’ (২০০০) এবং ‘দ্য ক্লোজার’-এর প্রথম সিজন। ২৬ ডিসেম্বর বিদায় নেবে ‘দ্য অ্যাপ’ (২০১৯)। ২৮ ডিসেম্বর সরানো হবে ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ (২০২৫)। বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর নেটফ্লিক্স ছাড়বে ‘ইয়ানসি প্যালেস: প্রিন্সেস অ্যাডভেঞ্চারস’-এর প্রথম সিজন। ফর্মুলা ওয়ান ভক্তদের জন্যও রয়েছে পরিবর্তন। ৭ ডিসেম্বর সরানো হবে ২০২৬ সালের কানাডিয়ান গ্রাঁ প্রির কোয়ালিফাইং সম্প্রচার। পরদিন ৮ ডিসেম্বর অনুশীলন পর্ব, স্প্রিন্ট কোয়ালিফাইং, স্প্রিন্ট ও মূল রেসের সম্প্রচারও নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রযোজনা ও পরিবেশনা চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ‘দ্য লাস্ট কিংডম’, ‘দ্য ব্যারিয়ার’, ‘বোনাস ফ্যামিলি’, ‘ক্রেজিহেড’, ‘ইফ আই হ্যাডন্ট মেট ইউ’, ‘ডেথ টু ২০২১’, ‘দ্য অ্যাপ’, ‘ইয়ানসি প্যালেস: প্রিন্সেস অ্যাডভেঞ্চারস’ এবং বিল বার-এর কমেডি অনুষ্ঠানটিও সরানো হবে।
তবে উল্লেখিত তারিখগুলো মূলত যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্সের জন্য প্রযোজ্য। লাইসেন্সসংক্রান্ত পরিবর্তনের কারণে কোনো কনটেন্টের মেয়াদ বাড়তে পারে কিংবা নির্ধারিত সময়ের আগেও সরিয়ে নেওয়া হতে পারে। অঞ্চলভেদে কনটেন্ট সরানোর তারিখেও পার্থক্য থাকতে পারে। ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের দর্শকদের ক্ষেত্রে একই তালিকা ও সময়সূচি প্রযোজ্য নাও হতে পারে।
ডিসি/আপ্র/২২/১১/২০২৬