গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৫ এএম ২০২৬
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের একজন কর্মচারী ও দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‌্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে বিস্ফোরণ ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ঘটনার সময় তাঁরা সেখানে ছিলেন। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ অবস্থান করছিল। ককটেলটি ওই দিক থেকে ছোড়া হয়ে থাকতে পারে, আবার কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। বিস্ফোরণের সময় তাঁরা কিছু বুঝে উঠতে পারেননি।

কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, বিস্ফোরণের সময় তিনি বন্ধুদের সঙ্গে পাশেই কথা বলছিলেন। কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরো একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে তাঁরা ভেবেছিলেন, কোনো গাড়ির চাকা ফেটে গেছে। দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরণের পর বিষয়টি বুঝতে পারেন। পরে জানতে পারেন, তাঁদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

কবি নজরুল সরকারি কলেজের আহ্বায়ক ইরফান আহম্মেদ বলেন, কলেজে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় কলেজের মালিসহ তিনজন আহত হয়েছেন। সন্ত্রাসীদের এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। কলেজে অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় ঘটনার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তাঁরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।
সানা/ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯
২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্...

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম...

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব
২২ নভেম্বর ২০২৬

জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বাস্থ্য সচিব

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মো. সাগর আহম্মেদ হত্যা মামলায় সা...

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা
২২ নভেম্বর ২০২৬

৮৪ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়ে পুনর্ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই