গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারো কালি লেপন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৪ এএম ২০২৬
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারো কালি লেপন
ছবি

রোববার খুলনার শিববাড়ী মোড় এলাকায় দেখা যায় রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারো কালি দিয়েছে কে বা কারা -ছবি সংগৃহীত

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখমণ্ডলে আবারো কালি লেপে দিয়েছে দুর্বৃত্তরা। আগেরবার কালি লেপনের পর নতুন করে প্রতিকৃতিটি আঁকা হয়েছিল। সেটি পুনরায় আঁকার ১৬ দিনের মাথায় একই ঘটনা ঘটল।

রোববার (২৩ নভেমম্বর) সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প ও সুন্দরবনের চিত্রের পাশাপাশি দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা রয়েছে। সেখানে চিত্রশিল্পী এস এম সুলতান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিও রয়েছে। এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে থাকা রবীন্দ্রনাথের মুখমণ্ডলই শুধু কালিতে ঢেকে দেওয়া হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, সম্ভবত গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পুলিশ নিজস্বভাবে বিষয়টি তদন্ত করেছিল। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লেপনের পাশাপাশি পাশে দুটি পোস্টার সাঁটানো হয়। পোস্টার দুটিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনাম ছিল। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরদিন ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিকৃতিতে কালি লেপন ও বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর নিন্দা জানান তিনি। পরে তাঁর উদ্যোগে শিল্পী মো. রেজাউল করিম (রেজা) প্রতিকৃতিটি নতুন করে আঁকেন।

সেদিন নজরুল ইসলাম মঞ্জু বলেছিলেন, একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দেয়ালচিত্রগুলো অক্ষত রাখতে পুলিশি টহল জোরদার করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এবং খুলনার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে এসব দেয়ালচিত্র আঁকা হয়। এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গেলে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ। 
সানা/ডিসি/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফল জালিয়াতি চক্র, তদন্তে বেরোচ্ছে নতুন তথ্য
২২ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফল জালিয়াতি চক্র, তদন্তে বেরোচ্ছে নতুন তথ্য

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ নতু...

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল শুরু
২২ নভেম্বর ২০২৬

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল শুরু

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং দেশি-বিদেশি পর্যটকদের আ...

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
২২ নভেম্বর ২০২৬

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরের ব্যবধানে প্রায় সাড়ে চার গুণ বাড়লেও উত্তোলি...

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা
২২ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই