গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারার নির্দেশ রিজভীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারার নির্দেশ রিজভীর
ছবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘জাতীয় শয়তানদের’ চলাচলের ওপর নজর রাখতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় পাহারা দেবেন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় শয়তান- সংসদে এমন আইন করা উচিত। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করা হবে। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।’

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি বলতে তারা মনে করে মানুষ হত্যা করা এবং যারা তাদের বিরোধিতা করে, তাদের ধ্বংস করে দেওয়া।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে এবং জাতীয় শয়তান হিসেবে বিবেচিত, তাদের এ দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, যারা অপরাধ করছে, আগুন লাগাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করতে হবে।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তবে এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রতিমন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

পোশাক খাতের অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন প্রতিমন্ত্রী

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতাকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট...

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯
২২ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৫১৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্...

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন
২২ নভেম্বর ২০২৬

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, আহত তিন

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এ...

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী
২২ নভেম্বর ২০২৬

বিশ্ববিদ্যালয়ের নামে বেকারত্বের কারখানায় বাজেট দিতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

শ্রমবাজারের চাহিদা বিবেচনা না করে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই