গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫ এএম ২০২৬
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
ছবি

রোববার শাহজালাল বিমানবন্দরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ৫ আগস্ট আমরাই সর্বপ্রথম জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। কিন্তু সংস্কার প্রস্তাব ও জুলাই সনদের রায় অমান্য করে বিএনপিই জাতীয় ঐক্য নষ্ট করেছে। আওয়ামী লীগের চলমান নৈরাজ্যের জন্য সরকারের ব্যর্থতাই দায়ী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় লন্ডন সফর শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিমানবন্দরে নাহিদ ইসলামকে স্বাগত জানান দলের যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

যুক্তরাজ্যে সফরকালে নিজের ওপর হামলার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন বৈঠকের মাধ্যমে এ হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে প্রবাসী ভাই-বোনেরা ঢাল হয়ে তাদের রক্ষা করেছেন। বিষয়টি সরকার ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশ ছাড়ার আগেই সংসদে তিনি এ বিষয়ে সতর্ক করেছিলেন। গত সাত মাস ধরে প্রায় প্রতি মাসেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সরকারের ছয় মাস পূর্তির পর প্রকাশিত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা খাত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

সরকারের উদাসীনতার কারণেই দেশে এমন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।
সানা/আপ্র/২২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের
২২ নভেম্বর ২০২৬

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তাঁরা ব্যক্তি বা দলের ঐক্য চান না,...

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক এনসিপি, তবে শর্ত রয়েছে
২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক এনসিপি, তবে শর্ত রয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত
২১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত

আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম ব...

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
১৯ নভেম্বর ২০২৬

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং অপরাধ সংঘটনে নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই