গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের
ছবি

রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম -ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তাঁরা ব্যক্তি বা দলের ঐক্য চান না, চান জনগণের ঐক্য। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হলে গণভোটে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। তা না হলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না।

তিনি বলেন, সংবিধান সংস্কার করা না হলে আওয়ামী লীগ দল হিসেবে ক্ষমতায় না এলেও নাম পরিবর্তন করে আওয়ামী চরিত্রের দল ক্ষমতায় আসবে। তারা আবারো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে। এটি হতে দেওয়া যায় না। এ পথ বন্ধ করতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামী।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জরুরি জেলা ও মহানগরী আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশ ও জাতির স্বার্থে জামায়াতে ইসলামী সব সময় জনগণের সঙ্গে ছিল। বর্তমান পরিস্থিতিতে পলাতক ফ্যাসিস্টরা জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর জন্য সরকারই দায়ী। দেশ, সীমান্ত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার তা করতে পারছে না। বরং কোথাও কোথাও উসকানি দিচ্ছে। কার স্বার্থে, কাদের খুশি করতে এই উসকানি দেওয়া হচ্ছে, তা জাতি জানতে চায়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ শক্তের ভক্ত, নরমের যম। জনগণ শক্ত হয়ে দাঁড়ালে আওয়ামী লীগ পালানোর জায়গা পাবে না। অনেকে পালিয়ে গেছে, বাকিরাও পালানোর সুযোগ পাবে না। সরকারকে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করতে হবে। জনগণের ক্ষতি এড়াতে দায়িত্বশীল দল হিসেবে জামায়াতে ইসলামী মাঠে-ময়দানে থাকবে। একই সঙ্গে জনগণের দাবি সরকারকে মেনে নিতে হবে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জনগণ দুটি ভোট দিয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, একটি সরকার গঠনের জন্য, অন্যটি সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট। তাঁরা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়ে দুটি শপথ নিয়েছেন। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের সদস্য হিসেবে। কিন্তু বিএনপি একটি শপথ নিলেও গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তাঁর অভিযোগ, এর মাধ্যমে দলটি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, এখনো সুযোগ রয়েছে। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংবিধান সংস্কারের আহ্বান জানাচ্ছেন তাঁরা। তাঁদের ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনা। এর বাইরে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা ভঙ্গ করবে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত হলে জনগণ তা মেনে নেবে না। তাঁরা জনগণের পাশে দাঁড়াবেন। সরকারের নেওয়া পদক্ষেপের ভিত্তি হিসেবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমেই জাতীয় ঐক্য গড়ে উঠবে। যেকোনো ধরনের আঘাত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাহসিকতার সঙ্গে আঘাতের জবাব দিতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় বক্তব্য দেন নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, এডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মোহাম্মদ সেলিম উদ্দিন।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
২২ নভেম্বর ২০২৬

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের

এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাত...

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক এনসিপি, তবে শর্ত রয়েছে
২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক এনসিপি, তবে শর্ত রয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত
২১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত

আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম ব...

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
১৯ নভেম্বর ২০২৬

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং অপরাধ সংঘটনে নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই