গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর নামে জাল ভিসায় প্রতারণা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর নামে জাল ভিসায় প্রতারণা
ছবি

১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার ৫ হাজার জাল ভিসাসহ গ্রেফতার আব্দুল মাবুদ -ছবি পুলিশের সৌজন্যে

ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিচ্ছিল একটি প্রতারক চক্র। বিশ্বাস অর্জনের জন্য ভুক্তভোগীদের হাতে সার্বিয়ার ভিসাও তুলে দেওয়া হতো। কিন্তু সেসব ভিসা ছিল জাল। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে প্রতারণা ধরা পড়ার আগেই চক্রটি টাকা নিয়ে নিত। এ ঘটনায় চক্রের সদস্য আব্দুল মাবুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট এবং সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার মাবুদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হোটেল থেকে মাবুদকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ১৭টি পাসপোর্টের মালিক ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা সার্বিয়া যাওয়ার আশায় প্রতারক চক্রের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবুদ স্বীকার করেছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে চক্রের সদস্যরা মানুষের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন। পাসপোর্ট নেওয়ার পর বিশ্বাস অর্জনের জন্য ভিসা দেওয়া হতো। তবে তার আগেই ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হতো। বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে জাল ভিসা ধরা পড়লে চক্রের সদস্যরা ভুক্তভোগীর অন্য কোনো সমস্যা রয়েছে বলে দাবি করতেন। এভাবে কয়েকজন বিমানবন্দর থেকে ফেরত এসেছেন বলেও মাবুদ জানিয়েছেন।

সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দেওয়া ব্যক্তিদের একজন মো. সাইফুল। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ সদরে। রোববার দুপুরে তিনি জানান, এলাকার মামুন শেখের মাধ্যমে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন। সোমবার তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে তাঁর পাসপোর্টসহ চক্রের এক সদস্য গ্রেফতার হওয়ার বিষয়টি তিনি জানতেন না। সাইফুলের দাবি, তাঁদের এলাকার মো. হাসানসহ আরো অনেকে সার্বিয়া যাওয়ার জন্য পাসপোর্ট ও টাকা দিয়েছেন।

এ বিষয়ে মামুন শেখ জানান, ঢাকার একটি এজেন্সিকে তাঁর চারজন আত্মীয়কে সার্বিয়া পাঠানোর জন্য নয় লাখ টাকা দিয়েছেন। গ্রেফতারের বিষয়টি তিনি জানতেন না।

ওসি জাহেদুল কবির বলেন, ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় এ চক্রের সদস্য রয়েছে। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
সানা/আপ্র/২২/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শেখ হাসিনা পরিবারের ১,০৪৫ কোটি টাকা অবরুদ্ধ
১৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা পরিবারের ১,০৪৫ কোটি টাকা অবরুদ্ধ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কো...

রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, আহত দুই কর্মী
১৬ নভেম্বর ২০২৬

রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, আহত দুই কর্মী

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত...

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, বিস্ফোরণ
১৬ নভেম্বর ২০২৬

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, বিস্ফোরণ

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের...

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, চাপাতি উঁচিয়ে আতঙ্ক
১৪ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, চাপাতি উঁচিয়ে...

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই