গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৬ এএম ২০২৬
আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত
ছবি

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর লোগো

আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিষয়ে শহীদ পরিবার ও জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

গত শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানোর পর দলটির নেতাকর্মীরা পালিয়ে গিয়ে আধিপত্যবাদী শক্তির এজেন্ট হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। দিল্লির মদদে দেশবিরোধী পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারো দেশজুড়ে জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তারা বলেন, আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে। বাংলাদেশবিরোধী এজেন্ডার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে মিথ্যাচার করা হচ্ছে। আরেকটি গণঅভ্যুত্থান সংঘটিত হলে তারাও রেহাই পাবে বলে তারা মনে করেন না।

বিবৃতিতে আরো বলা হয়, পিলখানা, শাপলা, জুলাই ও মেট্রিদ্রোহী আন্দোলনের শহীদ ও আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের ন্যায়বিচারের বিষয়টি উপেক্ষা করে বিভিন্ন টকশো ও অন্যান্য মাধ্যমে যারা পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদীদের এজেন্ডা অনুযায়ী কথা বলছেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে।

হেফাজত নেতারা বলেন, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের অবস্থান পরিবর্তন করেনি। তাই বিগত শাসনামলে আওয়ামী লীগের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে দলটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।

তাদের ভাষ্য, রাষ্ট্রক্ষমতা দখল করে ১৫ বছর ধরে গুম-খুন এবং পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না গেলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে।

বিবৃতিতে তারা আরো বলেন, গণতন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হেফাজতের দুই নেতা বলেন, প্রভাবশালী রাষ্ট্রের নানা চেষ্টা ও তদবির সত্ত্বেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তাদের ধারণা, কোনো সভ্য রাষ্ট্র এমন অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না।

বিবৃতিতে আরো দাবি করা হয়, গত জুলাইয়ের গণহত্যায় সম্পৃক্ত শেখ হাসিনাকে আন্তর্জাতিক পরিসরে কলঙ্কিত সাবেক নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সাময়িকী *দ্য ইকোনমিস্ট* তার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ হিসেবে অভিহিত করেছে বলেও উল্লেখ করেন তারা। তাদের মতে, আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার শাসনের প্রকৃত চিত্র উন্মোচিত হয়েছে। ইতিহাস এভাবেই স্বৈরাচারী ও মাফিয়া শাসকদের পরিণতি নির্ধারণ করে দেয়।


সানা/কেএমএএ/আপ্র/২১/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
১৯ নভেম্বর ২০২৬

কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং অপরাধ সংঘটনে নি...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ
১৯ নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভ...

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
১৯ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অপশক্তি মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক

দেশের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত, আধিপত্যবাদী অপশক্তিকে ১১ দল মোকাব...

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
১৯ নভেম্বর ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে