গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তা মারধরের অভিযোগে ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৪ এএম ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পাঁচ কর্মকর্তা মারধরের অভিযোগে ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
ছবি

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল -ছবি সংগৃহীত

বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ কর্মকর্তাকে মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনায় শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার (২১ নভেম্বর) তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- সহসভাপতি রাকিবুল ইসলাম, আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও আরমান হোসেন; সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ; সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব; সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক নজরুল ইসলাম সোহাগ।

অন্যদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সবাইকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৮ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। পরে ওই কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে তাদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সোপর্দ করা হয়। পরে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।

ওই দিন বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনকেও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নেওয়ার চেষ্টা করেন ছাত্রদলের নেতারা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ছাত্রদল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।


সানা/কেএমএএ/আপ্র/২১/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র পাবনার বেড়া
২১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্র পাবনার বেড়া

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘট...

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে
২১ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

নতুন এ রেলপথের বিভিন্ন স্থানে বিপজ্জনকভাবে ক্রসিং

কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের কারণ কী?
২১ নভেম্বর ২০২৬

কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের কারণ কী?

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদে...

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে
২১ নভেম্বর ২০২৬

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হচ্ছে আগামী ২৯ ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে