গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

নতুন পরিচয়ে বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৬ এএম ২০২৬
নতুন পরিচয়ে বুবলী
ছবি

ছবি সংগৃহীত

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন তিনি।

অভিনেত্রীর গণ্ডি পেরিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন্স’র প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’।

এরই মধ্যে চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে।

নতুন এই অর্জনে আনন্দ প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন বুবলী। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানান অভিনেত্রী। একই সঙ্গে প্রকাশ করেন তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ ‘ঠিকানা’র পোস্টার।

ফেসবুক পোস্টে বুবলী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার প্রোডাকশন হাউজ ‘বিগ প্রোডাকশন্স’র প্রথম কাজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। আজ উন্মোচন করছি আমাদের প্রথম কাজের পোস্টার।’

প্রযোজক হিসেবে নতুন এই পথচলাকে আনন্দ ও অনুপ্রেরণার বলে উল্লেখ করেন বুবলী।

পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। গত ৫ জুন সামাজিক মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ করেন বুবলী। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়। মেয়ের নাম রাখা হয়েছে শারলিন খান।

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নেওয়ার পর বেশ কিছুদিন শুটিং ও চলচ্চিত্রের প্রচার-প্রচারণা থেকে দূরে ছিলেন বুবলী। এবার প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করে নিজের ক্যারিয়ারে যোগ করলেন নতুন এক পরিচয়।

ডিসি/ আপ্র/২১/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম
২১ নভেম্বর ২০২৬

নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বিভিন্ন রঙের পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ভক্তদের সামনে হাজির হন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার...

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
২১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের...

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’
২১ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয়...

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’
২১ নভেম্বর ২০২৬

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে