গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪৭ এএম ২০২৬
নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম
ছবি

ছবি সংগৃহীত

বিভিন্ন রঙের পোশাকে ভিন্ন ভিন্ন সাজে ভক্তদের সামনে হাজির হন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার নীল রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন তিনি। নীল শাড়ি, মানানসই গয়না ও পরিপাটি সাজে তাঁর নতুন ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন মিম। ছবিতে তাঁর পরনে দেখা যায় গাঢ় নীল রঙের কারুকাজ করা শাড়ি। সঙ্গে একই রঙের ব্লাউজ ও লম্বা নীল ওড়না। ওড়নাটি এতটাই লম্বা যে মাটি ছুঁয়ে রয়েছে।

সাজের সঙ্গে মানানসই সোনালি নকশার গয়না, কানে দুল এবং হাতে নীল-সোনালি চুড়ি পরেছেন অভিনেত্রী। খোলা চুলের সঙ্গে ফুলের সাজ তাঁর পুরো উপস্থিতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা।

কখনো সুইমিংপুলের পাশে, কখনো বাগানের মনোরম পরিবেশে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন মিম। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নীল রঙকে কখনো এত সুন্দর লাগেনি।’

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। পোস্টটিতে ইতোমধ্যে সাড়ে ৯ হাজারের বেশি প্রতিক্রিয়া, দুই শতাধিক মন্তব্য ও শতাধিক শেয়ার পড়েছে। ভক্তদের একজন মন্তব্য করেছেন, ‘যেন একটা নীল ময়ূর।’

ডিসি/ আপ্র/২১/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

নতুন পরিচয়ে বুবলী
২১ নভেম্বর ২০২৬

নতুন পরিচয়ে বুবলী

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বু...

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
২১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের...

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’
২১ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয়...

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’
২১ নভেম্বর ২০২৬

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে