গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২১ এএম ২০২৬
প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’
ছবি

ছবি সংগৃহীত

প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও নির্দেশনায় নির্মিত হয়েছে এই নাটক। এতে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি। নাটকের গল্পে মিলন তার মা ও বড় ভাই কবিরকে নিয়ে মাশিয়াতকে দেখতে যায়। 

 

প্রথম দেখাতেই মাশিয়াতকে পছন্দ হয় মিলনের। তবে একান্তে কথা বলার সময় মাশিয়াত জানায়, সে অন্য একজনকে ভালোবাসে। তাই পরিবারের কাছে মিলনকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। শেষ পর্যন্ত মাশিয়াতের কথা রাখতে নিজেই সরে আসে মিলন। 

 

এরপর চাকরির সুবাদে মফস্বলের একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে মিলন। তার একাকিত্ব দূর করতে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে মাশিয়াত জানতে পারে, তার ভালোবাসার মানুষটি অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। 

 

প্রেমিকের প্রতারণায় ভেঙে পড়ে সে। একসময় মাশিয়াত বুঝতে পারে, যাকে ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই তার সম্মান রক্ষায় নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছিল। এরপর দুজনের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প। 

 

নাটকটি প্রসঙ্গে পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, এতে সম্পর্কের জটিলতা, প্রেম, প্রতারণা ও জীবনের অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরা হয়েছে। গল্পে হাস্যরস ও নাটকীয়তার পাশাপাশি রয়েছে আবেগ ও ভালোবাসার বার্তা। 

 

দর্শকেরা শেষ পর্যন্ত একটি চমক পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। হোসাইন নিরবও ইফফাত আরা তিথি ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানম, স্বপ্না আফরোজ, আবির খান ও মারিয়া খানসহ অনেকে। 

 

নাটকটি শনিবার (২১ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
২১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের...

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’
২১ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয়...

ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি
২১ নভেম্বর ২০২৬

ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিদ...

নায়ক থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ টাইগার শ্রফের
২১ নভেম্বর ২০২৬

নায়ক থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ টাইগার শ্রফের

অ্যাকশন ও নাচে বরাবরই দারুণ বলিউডের চলতি সময়ের অভিনেতা টাইগার শ্রফ। তবে এবার তিনি হাজির হলেন নতুন পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে