গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৫ এএম ২০২৬
বিয়ে করছেন পপ তারকা মাইলি সাইরাস
ছবি

ছবি সংগৃহীত

পপসংগীতের জনপ্রিয় তারকা মাইলি সাইরাস বিয়ে করছেন। চলতি সপ্তাহের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিয়ের আয়োজন করা হচ্ছে। 

প্রেমিক ও বাগদত্তা ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করছেন মাইলি সাইরাস। তবে বিয়ের বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে। এ বিষয়ে মাইলি কিংবা ম্যাক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।


গত বছরের ডিসেম্বরে ম্যাক্সের সঙ্গে বাগদানের খবর নিশ্চিত করেন মাইলি। এর আগে গত মাসে হলিউড বোলের মঞ্চে ম্যাক্সকে সঙ্গে নিয়ে তাদের ‘লেটস গেট ম্যারিড’ গানটি পরিবেশন করেন তিনি। এরপর থেকেই ভক্তদের ধারণা, নভেম্বরেই বিয়ের ইঙ্গিত দিচ্ছেন এই সংগীতশিল্পী। 

এর আগে লস অ্যাঞ্জেলেসে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার প্রিমিয়ারে অনামিকায় সোনা ও হীরার আংটি পরা অবস্থায় দেখা যায় মাইলিকে। ছবিটি ছড়িয়ে পড়ার পর তার বাগদানের গুঞ্জন আরও জোরালো হয়। 

 

পরে মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘গুড মর্নিং আমেরিকা’তে এক সাক্ষাৎকারে মাইলি জানান, এশিয়া সফরের সময় ম্যাক্স তাকে বিয়ের প্রস্তাব দেন। এক হাঁটু গেড়ে বসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ম্যাক্স। প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা জানিয়ে মাইলি বলেন, ‘আমি সহজে চমকে যাই না। 

 

কারণ, প্রতিটি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসি। কিন্তু সেদিন পুরোপুরি নিজেকে তার হাতে ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে, আমি ভীষণ অবাক হয়েছিলাম।’ ‘ফ্লাওয়ার্স’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’-এর মতো জনপ্রিয় গানের শিল্পী মাইলি এর আগে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে তাদের বিয়ে হয়।

ডিসি/আপ্র/২১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
২১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি

ঢাকাই সিনেমার চলতি সময়ের অভিনেত্রী নাজিফা তুষি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের...

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’
২১ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’

বহু বছর ধরে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও উল্লেখযোগ্য স্থানে নির্মিত হচ্ছে ‘ইত্যাদি’। দর্শকপ্রিয়...

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’
২১ নভেম্বর ২০২৬

প্রেম-প্রতারণার গল্পে তিথির ‘মায়াবতী’

প্রেম, প্রতারণা, ছদ্মবেশ ও জীবনের নানা বাঁক নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। দীন মোহাম্মদ মন্ট...

ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি
২১ নভেম্বর ২০২৬

ভালোবাসা আর সমর্থনই মাহির বড় শক্তি

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। প্রতিদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে