অ্যাকশন ও নাচে বরাবরই দারুণ বলিউডের চলতি সময়ের অভিনেতা টাইগার শ্রফ। তবে এবার তিনি হাজির হলেন নতুন পরিচয়ে। ‘তেনু লেকে জানা’ গানের মাধ্যমে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন এ অভিনেতা। জানা গেছে, টি-সিরিজের ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি।
গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও আছেন তিনি। সঙ্গে আছেন অভিনেত্রী কেতিকা শর্মা। গানটি রোমান্টিক আবহ ও উৎসবের আমেজে তৈরি। দ্য রিশের কথা ও সুরে টাইগারের সঙ্গে গেয়েছেন শ্রেয়া জৈন ও আরআই আলিয়া।
গানটির প্রসঙ্গে টাইগার বলেন, সংগীত ও নাচ সবসময় আমার পারফরম্যান্সের গুরুত্বপূর্ণ অংশ। তাই ‘তেনু লেকে জানা’ গানে দুটো একসঙ্গে করার অভিজ্ঞতা ছিল স্বাভাবিক ও আনন্দের।
কেতিকার সঙ্গে গানটি এবং এর ভিডিওতে কাজ করেও ভালো লেগেছে। গানটি এখন শোনা যাচ্ছে বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে। ভিডিওটি দেখা যাচ্ছে টি-সিরিজের ইউটিউবে।
ডিসি/আপ্র/২১/১১/২০২৬