গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

সুস্থ থাকতে মাসে কতটুকু রান্নার তেল খাবেন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৬ এএম ২০২৬
সুস্থ থাকতে মাসে কতটুকু রান্নার তেল খাবেন
ছবি

ছবি সংগৃহীত

রান্নায় তেল ছাড়া যেন চলেই না। সবজিতে ফোড়ন দেওয়া, মাছ ভাজা কিংবা পরোটা-পাকোড়া তৈরি—প্রায় প্রতিটি খাবারেই তেলের ব্যবহার রয়েছে। খাবারের স্বাদ বাড়াতে তেলের ভূমিকা থাকলেও প্রয়োজনের তুলনায় বেশি তেল খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এতে ওজন বৃদ্ধি, রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

সুস্থ থাকতে অনেকেই দামি কিংবা বিশেষ ধরনের রান্নার তেল বেছে নেন। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু কোন ধরনের তেল খাওয়া হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ নয়; প্রতিদিন মোট কতটুকু তেল গ্রহণ করা হচ্ছে, সেদিকেও নজর রাখা জরুরি। তাহলে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের মাসে কতটুকু রান্নার তেল খাওয়া উচিত?

দিনে কতটুকু তেল খাওয়া উচিত?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ দিনে প্রায় ১৫ থেকে ২০ মিলিলিটার রান্নার তেল গ্রহণ করতে পারেন। পরিমাণের হিসাবে এটি প্রায় ৩ থেকে ৪ চা-চামচ।

এই হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাসে প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিলিটার রান্নার তেল যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে চার সদস্যের একটি পরিবারের মাসিক তেলের ব্যবহার প্রায় ২ লিটারের মধ্যে রাখা যেতে পারে।

তবে এটি একটি সাধারণ হিসাব। বয়স, শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যগত অবস্থা এবং দৈনন্দিন খাদ্যাভ্যাস অনুযায়ী তেলের প্রয়োজন ভিন্ন হতে পারে।

হৃদযন্ত্রের জন্য কোন তেল ভালো?

বাজারে সর্ষের তেল, সূর্যমুখী তেল, সয়াবিন তেল, নারকেল তেল ও জলপাইয়ের তেলসহ বিভিন্ন ধরনের রান্নার তেল পাওয়া যায়। এর মধ্যে সর্ষের তেল, সূর্যমুখী তেল ও জলপাইয়ের তেল তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।

এসব তেলে থাকা অসম্পৃক্ত চর্বি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে তেলের ধরন যা-ই হোক, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। তাই উপযুক্ত তেল বেছে নেওয়ার পাশাপাশি প্রতিদিনের মোট ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণ করাও জরুরি।

সর্ষের তেল কেন ভালো বিকল্প?

দেশের রান্নায় সর্ষের তেলের ব্যবহার বেশ প্রচলিত। এ তেলে থাকা উপকারী চর্বি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

কাঠের ঘানিতে তৈরি সর্ষের তেল রান্নার একটি বিকল্প হতে পারে। তবে তেল গরম করার সময় অতিরিক্ত তাপ এড়িয়ে চলা উচিত। তেলের ধোঁয়া ওঠার তাপমাত্রা এবং কোন ধরনের রান্নায় সেটি ব্যবহার করা হচ্ছে, সেদিকেও নজর রাখা প্রয়োজন।

অন্যদিকে, জলপাইয়ের তেল কম আঁচে রান্না কিংবা সালাদে ব্যবহারের জন্য ভালো। তবে সব ধরনের জলপাইয়ের তেল উচ্চ তাপে রান্না বা ডুবো তেলে খাবার ভাজার জন্য উপযুক্ত নয়।

পরিশোধিত তেল বেশি খেলে কী হতে পারে?

কিছু পরিশোধিত তেল তৈরির সময় উচ্চ তাপমাত্রাসহ বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তবে তেলের ধরন ছাড়াও সেটি কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। একই তেল বারবার উচ্চ তাপে গরম করে খাবার ভাজলে ক্ষতিকর উপাদান তৈরি হতে পারে।

নিয়মিত অতিরিক্ত তেল খাওয়ার অভ্যাস রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। এতে হৃদযন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই রান্নায় তেলের ব্যবহার সীমিত রাখা এবং একই তেল বারবার গরম করে ব্যবহার না করাই ভালো।

অতিরিক্ত তেল খেলে যেসব সমস্যা হতে পারে

মাঝেমধ্যে ভাজাপোড়া খাবার খেলে সাধারণত তাৎক্ষণিকভাবে বড় কোনো সমস্যা হয় না। তবে প্রতিদিন অতিরিক্ত তেলযুক্ত ও ডুবো তেলে ভাজা খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

অতিরিক্ত তেল গ্রহণের ফলে যেসব সমস্যা দেখা দিতে পারে, সেগুলো হলো—

1\. ওজন বৃদ্ধি:তেলে প্রচুর ক্যালরি থাকে। প্রয়োজনের অতিরিক্ত তেল খেলে শরীরে বাড়তি ক্যালরি জমা হয়। ফলে ওজন বেড়ে যেতে পারে।

2\. স্থূলতা: দীর্ঘদিন বেশি ক্যালরিযুক্ত খাবার খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে। এতে স্থূলতার ঝুঁকি বাড়ে।

3\. ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

4\. শরীরে প্রদাহ:অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদি প্রদাহের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

5\. ক্ষতিকর কোলেস্টেরল বৃদ্ধি: অতিরিক্ত সম্পৃক্ত ও ট্রান্স চর্বি গ্রহণের ফলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।

6\. হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: দীর্ঘদিন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।

হৃদরোগীদের কতটুকু তেল খাওয়া উচিত?

যাদের আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাদের খাবারে তেলের পরিমাণ ও ধরন নিয়ে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। তাদের জন্য মাসে ৭৫০ মিলিলিটারের বেশি রান্নার তেল না খাওয়ার একটি পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই পরিমাণ সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়।

কিছু পরামর্শে সর্ষের তেলের সঙ্গে অল্প পরিমাণ ঘি বা মাখন মিশিয়ে ব্যবহারের কথা বলা হয়। এ ক্ষেত্রে ৮০ শতাংশ সর্ষের তেল ও ২০ শতাংশ ঘি বা মাখনের অনুপাত উল্লেখ করা হয়েছে। তবে ঘি ও মাখনে সম্পৃক্ত চর্বি থাকে। তাই হৃদরোগীদের জন্য এ ধরনের মিশ্রণ উপযুক্ত কি না, তা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নির্ধারণ করা উচিত।

হৃদরোগীর বয়স, শারীরিক অবস্থা, রক্তে কোলেস্টেরলের মাত্রা এবং অন্যান্য স্বাস্থ্যগত সমস্যার ওপর তেলের প্রয়োজন নির্ভর করে। তাই নির্দিষ্ট পরিমাণ তেল গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তেলের ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন

সুস্থ থাকতে শুধু ভালো মানের তেল ব্যবহার করলেই হবে না, রান্নায় তেলের পরিমাণও নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদিনের খাবারে ভাজাপোড়া কমিয়ে মাছ, সবজি, ডাল ও ফলমূল রাখার অভ্যাস গড়ে তুলুন। একই তেল বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন। পাশাপাশি বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী সুষম খাবার গ্রহণ করুন। এতে সুস্থ থাকা এবং হৃদযন্ত্রের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আজ ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন
২১ নভেম্বর ২০২৬

আজ ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন

একটি ছোট্ট শুভেচ্ছা বদলে দিতে পারে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। কমাতে পারে দূরত্ব, ভাঙতে পারে নীরব...

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কি এর ইতিহাস?
১৯ নভেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কি এর ইতিহাস?

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি...

যেসব কারণে দ্রুত নষ্ট হয় এলইডি বাল্ব, সমাধান কী
১৭ নভেম্বর ২০২৬

যেসব কারণে দ্রুত নষ্ট হয় এলইডি বাল্ব, সমাধান কী

ঘরের আলোকসজ্জায় বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী বিকল্প হিসেবে এলইডি বাল্বের ব্যবহার বাড়ছে। সাধারণ বৈদ্য...

শীত আসতেই এসি থেকে পানি পড়লে যা করবেন
১৬ নভেম্বর ২০২৬

শীত আসতেই এসি থেকে পানি পড়লে যা করবেন

শীত এলেই এসির ব্যবহার অনেকটা কমে যায়। তবে এ সময়ও অনেকের এসির ভেতরের ইউনিট থেকে পানি পড়তে দেখা যায়। ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে