গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
ছবি

ছবি সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। রাজ্যটির চান্দেল জেলায় এ ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনার পর জেলা প্রশাসন জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের দেওয়া এক নির্দেশনায় চান্দেল জেলার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয় পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎসের পানীয় এড়িয়ে চলতে বলা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, অ্যালকোহল পানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ইম্ফল থেকে চান্দেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ সাধারণ চিকিৎসাবিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
২১ নভেম্বর ২০২৬

১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প

চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রক...

সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িতে জাদুঘর হচ্ছে
২১ নভেম্বর ২০২৬

সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িতে জাদুঘর হচ্ছে

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ইতালির পৈতৃক বাড়িটি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন ইতালিপ্রব...

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে বালেন্দ্র শাহ
২১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভারত সফরে বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন বালেন্দ্র শাহ। আগামীকাল রোববার (২২ ন...

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার
২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বললো মিয়ানমার

রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে