গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন

জেলা প্রতিনিধি, নড়াইল

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ এএম ২০২৬
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
ছবি

ছবি সংগৃহীত

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এসময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে শুক্রবার দুপুরে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে কবর জিয়ারত শেষে শুক্রবার সন্ধ্যায় কালিয়ার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডে এখনো কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার মামলা করার জন্য থানায় আসবেন বলে কথা রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এছাড়া শুক্রবার কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল
২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ লোহার দানবাক্...

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুললো, চলছে গণনা
২১ নভেম্বর ২০২৬

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুললো, চলছে গণনা

প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায়...

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন
২০ নভেম্বর ২০২৬

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেয়েছেন...

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী
২০ নভেম্বর ২০২৬

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ততৃষ্ণা আরো তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে