গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুললো, চলছে গণনা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশিত: ০৯:২৩ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুললো, চলছে গণনা
ছবি

ছবি সংগৃহীত

প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।

এ সময় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাধারণত ৩-৪ মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দানবাক্স থেকে পাওয়া টাকা বস্তায় ভরার কাজ চলছিল। সব দানবাক্সের টাকা একত্র করার পর শুরু হবে গণনা।

গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া গিয়েছিল।

পাগলা মসজিদ শুধু মুসলমানদের নয়, বিভিন্ন ধর্মের মানুষের কাছেও পরিচিত একটি ধর্মীয় ও আধ্যাত্মিক স্থান। মানুষের বিশ্বাস, একনিষ্ঠ নিয়তে এখানে দান করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মসজিদে মানত করেন। শুধু টাকা-পয়সা নয়, অনেকে স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন।

প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদের স্থানে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তার মৃত্যুর পর কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে।

প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন
২০ নভেম্বর ২০২৬

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেয়েছেন...

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী
২০ নভেম্বর ২০২৬

দেশ ছাড়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরো বেড়েছে: রিজভী

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ততৃষ্ণা আরো তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন ব...

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪
২০ নভেম্বর ২০২৬

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের নিহত ৪

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চার...

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি
২০ নভেম্বর ২০২৬

জনগণ যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে: আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে