গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ

জেলা প্রতিনিধি, শেরপুর

জেলা প্রতিনিধি, শেরপুর

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে পূজা রানী নামের এক নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও তাঁর সাবেক কর্মস্থলের সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজা রানী নামের ওই নারীকে ইউনিয়নের কেউ চেনেন না। তাঁর আবেদনপত্রে ঠিকানা হিসেবে ‘শংকর ঘোষ’ গ্রামের নাম উল্লেখ করা হয়েছে। তবে গ্রামবাসীর দাবি, গত ২০ বছরে ওই গ্রামে কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না। এ ছাড়া নিবন্ধনে ওই নারীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ দেখানো হলেও অনলাইনে যাচাই করে তাঁদের প্রকৃত ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, তাঁর জানা মতে, পূজা রানী নামে ওই এলাকায় কোনো মেয়ে নেই। শংকরঘোষ ভারেরা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে কোনো হিন্দু অধ্যুষিত পরিবারও নেই।

শংকর ঘোষ গ্রামের যুবক মাসুদ উদ্দিনের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আশিক ও সচিবের সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন দিয়ে আসছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা মিয়ানমারের রোহিঙ্গারা গোসাইপুর ইউনিয়ন পরিষদ থেকে এসব ভুয়া সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছেন এবং বিদেশে পাড়ি জমাচ্ছেন। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও এত দিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ নিবন্ধন দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দায় চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ জানান, সনদটি কীভাবে ইস্যু হয়েছে, তা তিনি জানেন না। তবে নিবন্ধনের পাসওয়ার্ড মাঝেমধ্যে তাঁর কাছে থাকে বলে স্বীকার করেন তিনি।

অন্যদিকে, সাবেক কর্মস্থলের ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মোবাইল ফোনে জানান, তিনি তিন দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২১/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন
২১ নভেম্বর ২০২৬

নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন...

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল
২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল

দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ লোহার দানবাক্...

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুললো, চলছে গণনা
২১ নভেম্বর ২০২৬

৫ মাস পর পাগলা মসজিদের দানবাক্স খুললো, চলছে গণনা

প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায়...

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন
২০ নভেম্বর ২০২৬

রাজৈরে বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেলেন ৪৭ জন

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলায় বিনামূল্যে ও স্বল্প খরচে চক্ষু সেবা পেয়েছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে