গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মেনু

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কি এর ইতিহাস?

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৩ এএম ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, কি এর ইতিহাস?
ছবি

ছবি সংগৃহীত

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং নানা সমস্যা নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। তবে এই দিবসের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। কয়েক দশকের উদ্যোগের মধ্য দিয়ে এটি আজ আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে।

যেভাবে শুরু হয় পুরুষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা প্রথম আলোচনায় আসে ১৯৬০-এর দশকে। সে সময় বিভিন্ন মহলে নারীদের আন্তর্জাতিক দিবসের মতো পুরুষদের জন্যও একটি বিশেষ দিন রাখার দাবি ওঠে।

১৯৯০-এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কয়েকটি সংগঠন অধ্যাপক থমাস ওস্টারের উদ্যোগে ফেব্রুয়ারি মাসে পুরুষ দিবস পালনের আয়োজন করে। ১৯৯৪ সালে কিছু জায়গায় এ উপলক্ষে অনুষ্ঠান হলেও পরবর্তী সময়ে উদ্যোগটি তেমন জনপ্রিয়তা পায়নি।

এরপর ১৯৯৯ সালে নতুনভাবে আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা করেন ত্রিনিদাদ ও টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম টিলাকসিংহ। তিনি ১৯ নভেম্বর দিনটিকে বেছে নেন। দিনটি ছিল তাঁর বাবার জন্মদিন। পাশাপাশি ১৯৮৯ সালের এই দিনে ত্রিনিদাদ ও টোবাগোর একটি ফুটবল দল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। এ দুটি বিষয়ও দিনটি বেছে নেওয়ার পেছনে ভূমিকা রাখে।

কেন পালন করা হয় এই দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবসের উদ্দেশ্য শুধু পুরুষদের অবদান উদযাপন নয়, বরং তাঁদের জীবনের নানা চ্যালেঞ্জ সামনে আনাও। পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ, পারিবারিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের মতো বিষয় নিয়ে আলোচনা বাড়ানো এ দিবসের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া সমাজে ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা, বাবা হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন, সন্তান লালন-পালনে অংশগ্রহণ এবং নারী-পুরুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এবারের প্রতিপাদ্য ‘ভবিষ্যৎ সবার’

২০২৬ সালের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’। অর্থাৎ, ভবিষ্যৎ সবার। এর মাধ্যমে নারী-পুরুষের সহযোগিতা, অন্তর্ভুক্তি এবং সমতার ভিত্তিতে সুন্দর সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে ১৯ নভেম্বর দিবসটি পালিত হয়। তবে আন্তর্জাতিক পুরুষ দিবস নারী দিবসের প্রতিদ্বন্দ্বী নয়; বরং পুরুষ ও ছেলেদের অভিজ্ঞতা, অবদান এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করার একটি উপলক্ষ।

এসি/আপ্র/১৯/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

যেসব কারণে দ্রুত নষ্ট হয় এলইডি বাল্ব, সমাধান কী
১৭ নভেম্বর ২০২৬

যেসব কারণে দ্রুত নষ্ট হয় এলইডি বাল্ব, সমাধান কী

ঘরের আলোকসজ্জায় বিদ্যুৎসাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী বিকল্প হিসেবে এলইডি বাল্বের ব্যবহার বাড়ছে। সাধারণ বৈদ্য...

শীত আসতেই এসি থেকে পানি পড়লে যা করবেন
১৬ নভেম্বর ২০২৬

শীত আসতেই এসি থেকে পানি পড়লে যা করবেন

শীত এলেই এসির ব্যবহার অনেকটা কমে যায়। তবে এ সময়ও অনেকের এসির ভেতরের ইউনিট থেকে পানি পড়তে দেখা যায়। ক...

বিয়েতে নবদম্পতিকে দিতে পারেন নতুন সংসারের উপযোগী উপহার
১৫ নভেম্বর ২০২৬

বিয়েতে নবদম্পতিকে দিতে পারেন নতুন সংসারের উপযোগী উপহার

নভেম্বর থেকে শুরু হয়েছে বিয়ের মৌসুম। আত্মীয়স্বজন, বন্ধু কিংবা কাছের মানুষের বিয়ের নিমন্ত্রণে ব্যস্ত...

ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়
১৫ নভেম্বর ২০২৬

ঘুমের ভেতর পায়ে রগে টান লাগার কারণ ও করণীয়

গভীর রাতে আরামের ঘুমে আচ্ছন্ন হঠাৎ করেই মনে হলো কেউ যেন আপনার পায়ের পেশি মুচড়ে দিচ্ছে! তীব্র ব্যথায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে